• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    
 
ads

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের উৎসবটি পাহাড়ি-বাঙালীর প্রানের উৎসবে পরিনত হয়েছে-দীপংকর তালুকদার

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Apr 2018   Thursday

পার্বত্য মন্ত্রনালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও রাঙামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার ধর্ম যার যার, উৎসব সবার উল্লেখ করে বলেছেন, বাংলা বর্ষ বিদায় ও নববর্ষ বরণ উপলক্ষে পার্বত্য এলাকায় বসবাসরত  ক্ষুদ্র জাতীগোষ্ঠির যে উৎসব হচ্ছে, তা এখন আর পাহাড়ি জনগণের মধ্যে সীমাবদ্ধতা নেই এখন পাহাড়ি-বাঙালীর প্রানের উৎসবে পরিনত হয়েছে।

 

বৃহস্পতিবার কাপ্তাইয়ে বাংলা বর্ষ বিদায় ও নববর্ষ বরণ উপলক্ষে তনচংগ্যা সম্প্রদায়ের উদ্যোগে আয়োজিত  আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 

 

 "ঐতিহ্য ও সংস্কৃতি হউক সম্প্রীতির বন্ধন "এই শ্লোগানকে সামনে রেখে তনচংগ্যা সম্প্রদায়  ওইদিন  র্্যালী, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। বিষু উদযাপন কমিটির আাহবায়ক ও ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুন তালুকদারের এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ"লীগ সাধারণ সম্পাদক প্রকৌশলী থোয়াইচিং মং মারমা, জেলা পরিষদ সদস্য শান্তনা চাকমা, উপজেলা নির্বাহী অফিসার তারিকুল আলম, উপজেলা আ"লীগ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অংসুই ছাইন চৌধুরী, জেলা আ"লীগ সাংগঠনিক সম্পাদক মো: মফিজুল হক। বক্তব্য রাখেন, বিষু উদযাপন কমিটির সদস্য সচিব উপজেলা ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তনচংগ্যা, উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক দীপ্তিময় তালুকদার, দয়ারাম তনচংগ্যা, ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরনজিত তনচংগ্যা প্রমুখ। সভার পূর্বে কয়েক হাজার লোকের বিশাল একটি র‌্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

 

প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, ছাত্রদের আন্দোলনের মুখে সমস্ত কোটা বাতিল করা হয়েছে। কিন্তু পাহাড়িদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। অর্থাৎ পাহাড়িদের কোটা বাতিল হচ্ছেনা। কারণ, প্রধানমন্ত্রী পাহাড়িদের ভালবাসেন। তাই আগামী নির্বাচনে তোমরাও জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকায় ভোট দেবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ