• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    
 
ads

রাঙামাটিতে উৎসবে যোগদান
সরকার সকল সম্প্রদায়ের মানুষের উৎসব উদযাপনের সুযোগ নিশ্চিত করেছে -গওহর রিজভী

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Apr 2018   Thursday

ধর্ম যার যার উৎসব সবার। এই নীতিতে বর্তমান সরকার দেশের সকল সম্প্রদায়ের মানুষের উৎসব উদযাপনে সুযোগ নিশ্চিত করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।

 

বৃহস্পতিবার দুপুরে রাঙামাটিতে পাহাড়ীদের বিজু,সাংক্রাইন,বৈসুক,বিষু,বিহু উৎসবে কাপ্তাই হ্রদে ফুল ভাসানো শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

 

ড. গওহর রিজভী আরো বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক ও ধর্ম নিরপেক্ষ দেশ। এদেশে অনেক ক্ষুদ্র জাতিগোষ্ঠির বসবাস। তারা তাদের নিজস্ব বৈশিষ্ট নিয়ে সকলেই স্বাধীন ভাবে যার যার ধর্ম ও উৎসব পালন করছে। এটা আমাদের দেশের জন্য গৌরবের এবং আনন্দের।

 

এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা, ভাইস চেয়ারম্যান তরুন কান্তি ঘোষ, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফারুক, জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ, পুলিশ সুপার মোঃ আলমগীর কবির উপস্থিত ছিলেন।

 

এর আগে ড. গওহর রিজভী বৈসাবির র‌্যালীর উদ্বোধন করেন এবং ফুল বিজু উপলক্ষে কাপ্তাই হ্রদে ফুল ভাসান। এসময় আদিবাসী শিল্পীরা ত্রিপুরা সম্প্রদায়ের গড়াইয়া ও বিজু নৃত্য পরিবেশন করেন। ভাসানো শেষে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কার্যালয় হল রুমে আলোচনা সভায় যোগদান করেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ