• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    
 
ads

কাপ্তাইয়ের রাইখালী কৃষি গবেষনা কেন্দ্র ভাঙ্গনে হুমকির মুখে,বিলীন হওয়ার সম্ভাবনা

নজরুল ইসলাম লাভলু,কাপ্তাই : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Feb 2018   Monday

নারাগিরি ছড়ার ভয়াবহ ভাঙ্গনের কবলে পড়ে কাপ্তাই উপজেলাধীন রাইখালী পাহাড়ী কৃষি গবেষনা কেন্দ্রটি মারাত্বক হুমকিতে রয়েছে।  ভাঙ্গন প্রতিরোধে দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে বিশাল অংশ খালে বিলীন হওয়ার আশংকা করা হচ্ছে।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় শতাধিক একর জমির উপর কাপ্তাইয়ের রাইখালী কৃষি গবেষনা কেন্দ্রটি গড়ে তোলা হয়েছে। কিন্তু বিগত কয়েক বছর যাবৎ নারাণগিরি ছড়ার  অব্যাহত ভাঙ্গনের কারণে গবেষনা কেন্দ্রটি হুমকির মধ্যে পড়েছে। কয়েক বছর ধরে ভাঙ্গনের শিকার হলেও ২০১৭ সালে ভাঙ্গনের তীব্রতা মারাত্বক আকার ধারন করে বলে কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মহিদুল ইসলাম জানান। এতে গবেষনা কেন্দ্রের বিশাল এলাকা নারাণগিরি ছড়ায় বিলীন হয়ে গেছে। ভাঙ্গন অব্যাহত রয়েছে।     

 

এব্যাপারে জানতে চাইলে গবেষনা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড: আলতাফ হোসেন বলেন, ভাঙ্গনের বিষয়ে বাংলাদেশ কৃষি গবেষনা ইনষ্টিটিউটের উর্ধ্বতন কর্তৃপক্ষকে  লিখিত ভাবে জানিয়েছেন। এর প্রেক্ষিতে কয়েকজন উর্ধ্বতন কর্মকর্তা ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন। তবে আর্থিক সংকট ও সঠিক পরিকল্পনার অভাবে একাজে তেমন অগ্রগতি হয়নি।

 

তিনি আরো বলেন, জরুরী ভিত্তিতে ভাঙ্গন প্রতিরোধে ব্যবস্থা নেওয়া না হলে আসছে বর্ষায় ভাঙ্গন আরো ভয়াবহ রুপ নিতে পারে। এতে গবেষনা কেন্দ্রের অনেক জায়গা ছড়ায় বিলীন হওয়ার আশংকা করা হচ্ছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ