• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    
 
ads

সংস্কার অভাবে রাজস্থলী শিশু পার্কটি অস্তিত্ব হারাচ্ছে

চাউসিং মারমা,রাজস্থলী : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Jan 2018   Monday

রাঙামাটির রাজস্থলী উপজেলায় শিশুদের চিত্ত বিনোদনের এক মাত্র স্থান শিশুপার্কটি সংস্কার অভাবে অস্তিত্ব হারাতে বসেছে। উপজেলা অফির্সাস ক্লাব সংলগ্ন শিশু পার্কটির সংস্কার অভাবে বেহাল অবস্থা পড়ে রয়েছে। শিশু পার্কটিকে অবহেলার রাখার কারণে উপজেলায় কর্মরত বিভিন্ন চাকুরীজীবিদের শিশুরা চিত্ত বিনোদনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।

 

জানা যায়, ২০ বছর পূর্বে সেনাবাহিনীর অর্থায়নে গড়ে উঠেছিল উপজেলার একমাত্র শিশু পার্কটি। সে সময় অনেক ধরনের চিত্ত বিনোদন সরঞ্জাম ও নানা ধরনের ফল মূল গাছের সমাহার ছিল এশিশুপার্ক জুড়ে। বর্তমানে সে পরিবেশ আর দেখা যায় না। সেনা বাহিনী নির্মানের পর স্থানীয় প্রশাসন বিভিন্ন সময় সংস্কার করেছিল। বর্তমানে দীর্ঘদিন ধরে সংস্কার অভাবে সরঞ্জারগুলি মরিচা ধরে নষ্ট হয়ে যাওয়ার পথে। বিগত অর্থ বছরের রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ২ লক্ষ টেন্ডার মাধ্যমে সংস্কার বরাদ্দ হলেও কাজ বাস্তবায়ন করেছে প্রায় আশি হাজার টাকা। এই টেন্ডার কাজটি বাস্তবায়ন করেন ঠিকাদার রাজস্থলী বাজার ব্যবসায়ী ধন কর্মকার।


উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরেরও এ পার্কটি উন্নয়নে উদ্যোগ নেওয়া হয়নি। শিশুপার্কটিতে উপকরণগুলো আগামী বর্ষা মৌসুমে পর ব্যবহার অযোগ্য পড়বে বলে অনেকে ধারণা। শিশুদের অধিকার রক্ষার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এলাকার সুশীল সমাজের ব্যক্তিবর্গ কর্তৃপক্ষের নিকট এখন সময়ের দাবী।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ