• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    
 
ads

পানছড়ি রাবার ড্যামের রাবার ছিঁড়ে গেছে ৬০০হেক্টর জমিতে বোরো চাষ অনিশ্চিত!

নতুন ধন চাকমা,পানছড়ি(খাগড়াছড়ি) : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Jan 2018   Monday

২৫ বছরের টেকশই নিশ্চয়তা(গ্যারান্টি) নিয়ে নির্মিত হলেও নিমার্ণের ৪ বছরের মাথায় ছিঁেড় গেছে আর মাঝখানে ছিদ্র হয়ে পড়েছে খাগড়াছড়ির পানছড়ি বারার ড্যামের রাবারটি। ফলে চলতি মৌসুমে বোরো চাষের অনিশ্চয়তা পড়েছে কয়েক হাজার কৃষক।

 

স্থানীয় প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়-২০১৩-১৪ অর্থ বছরে  প্রায় ১০ কোটি ব্যায়ে নির্মিত হয় পানছড়ি রাবার ড্যামটি। ৮০ মিটার দীর্ঘ ও প্রায় আড়াই মিটার উচ্চতায় উপজেলার চেংগী নদীর উপর নির্মিত এ বাঁধটি খাগড়াছড়ি জেলার একমাত্র রাবার ড্যাম। ২০১৪ সালে ১১ নভেম্বর প্রধান মন্ত্রী শেখ হাসিনা এ ড্যামটি উদ্বোধন করেন। 

স্থানীয় কৃষক বীর বাহু চাকমা বলেন- পরিমান মতো পানি না পেলে এ বছর বোরো চাষ করতে পারবো কিনা জানিনা। চাষ করলেও প্রচুর টাকা খরচ হবে। এতে আমাদের চরম ক্ষতির সম্মূখীন হতে হবে। আবার অনেক কৃষকের পক্ষে সে খরচ বহন করাও সম্ভব হবেনা।

 

রাবার ড্যাম পরিচালনা কমিটির সভাপতি উপায়ন চাকমা বলেন- ড্যামের ফলে চেংগী নদীর দু’পাড়ে প্রতিবছর প্রায় ৬০০ হেক্টর জমিতে বোরো চাষ হয়। এ বছর রাবারের জয়েন্ট(জোড়া) ছিঁড়ে গেছে। তাই পানি আটকানো যাচ্ছেনা। পানির অভাবে এ বছর চাষ করতে পারবো কিনা জানিনা।

 

তিনি আরো বলেন,এ ব্যাপারে পানছড়ি উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে(এলজিইডি) একমাস আগে জানানো হয়েছে।

 

পানছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা আলাউদ্দিন শেখ জানান- বোরো চাষ করার জন্য পরিমান মতো পানি লাগে। পনিমান মতো পানি না পেলে ভালো পাওয়া যায়না।এলজিইডি অফিসের সাথে কথা বলে ড্যামের রাবার মেরামতের চেষ্টা হচ্ছে বলেও তিনি জানান।

 

এ ব্যাপারে পানছড়ি উপজেলা প্রকৌশলীঅরুণ কুমার দাস বলেন, এ ব্যাপারে উচ্চ পর্যায়ে যোগাযোগ করা হয়েছে। টেকনিক্যাল বিভাগের লোকজন এসে সার্ভে করে গেছে। বর্তমানে বরাদ্ধ নেই। বারাদ্ধ এলে মেরামত করা হবে।

 

পানছড়ি উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা বলেন, ড্যামের রাবারটি  মেরামত করার জন্য স্থানীয় এলজিইডি’র প্রকৌশলীকে বলা হয়েছে। তিনি উর্ধতন কতৃপক্ষের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ