• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    
 
ads

রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Dec 2025   Tuesday

রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মঙ্গলবার মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

সকালের সূর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসনের উদ্যোগে জেলার কেন্দ্রীয় শহী মিনারে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক নাজমা আশরাফী, জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার আব্দুর রকিব। সকালে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি শি^বিদ্যালয়ের পক্ষে ক্যাম্পাসের স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করে শহীদদের শ্রদ্ধা জানান উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান। এছাড়াও বিভিন্ন সংস্থা, দপ্তর, প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষে শ্রদ্ধা জানানো হয়। সকাল ৯টায় রাঙামাটি চিংহ্লামং মারী স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনসহ সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনীর অভিবাদন গ্রহণ করেন জেলা প্রশাসক নাজমা আশরাফী। এ সময় পুলিশ সুপার মো. আব্দুর রকিব উপস্থিত ছিলেন।

কুচকাওয়াজ শেষে জেলার বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া সকাল ১০টায় বীরশ্রেষ্ঠ শহীদ মুন্সী আবদুর রউফের মাজারে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়েছে। বিকালে রাঙামাটি চিংহ্লামং মারী স্টেডিয়ামে প্রীতি ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীসহ নানা কর্মসূচি পালিত হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ