• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

সকল অবৈধ অস্ত্র উদ্ধার না হলে আগামী নির্বাচনে প্রভাব পড়বে-দীপংকর তালুদকার

ঝুলন দত্ত,কাপ্তাই(রাঙামাটি) : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Nov 2017   Sunday

বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুদার বলেছেন, পাহাড়ে এখনও অবৈধ অস্ত্র রয়েছে। তাই এই সকল অবৈধ অস্ত্র উদ্ধার না হলে আগামী নির্বাচনের প্রভাব পড়বে।

 

তিনি যুবলীগ কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করে আবারও জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় পাঠানোর জন্য আহ্বান জানান।

 

রোববার রাঙামাটির কাপ্তাই উপজেলা ২নং রাইখালী ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যোগে বাংলাদেশ যুবলীগের ৪৫ তম প্রতিষ্টা বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

রাইখালী রিফুজি পাড়া সরকারি স্কুল সংলগ্ন মাঠে রাইখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি বিপ্লব সেন লাতুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ নাছির এর সঞ্চালনায় আালোচনা সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ  আওয়ামী যুবলীগের  জেলা শাখার সভাপতি পৌর মেয়র  আকবর হোসেন চৌধুরী।

 

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মফিজুল হক,কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ সভাপতি অংসুইচাইন চৌধুরী, সাধারণ সম্পাদক থোয়াইচিং মারমা,রাইখালী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মংক্য মারমা,সাধারণ সম্পাদক ইউছূপ তালুকদার,জেলা যুবলীগ সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল, কাপ্তাই  উপজেলা যুবলীগ সভাপতি নাছির উদ্দিন,  সাধারণ সম্পাদক তানভীর আহমেদ ছিদ্দিকী  এবং সাংগঠনিক সম্পাদক- শেখ মোহাম্মদ নাছের।

 

এর আগে একটি বনাঢ়্য রেলী রাইখালীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন। সবশেষে সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ঝুলন দত্তের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান  পরিবেশিত হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ