• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

জুরাছড়ি উপজেলায় কৃষক লীগের ত্রি বার্ষিক সম্মেলনে
জনসংহতি সমিতি অস্ত্র রাজনৈতিকের উপর নির্ভরশীল-দীপংকর তালুকদার

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Nov 2017   Tuesday

সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য দীংকর তালুকদার অভিযোগ করে বলেছেন, জনসংহতি সমিতি ২০০৮ ও ২০১৪ সালে সাধারণ জনগনের কাছে বলেছে জেএসএসের নিজস্ব জনপ্রতিনিধি, সংসদ সদস্য না হলে পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন, উন্নয়ন কোন কিছু হবে না। নিজের মানুষকে জনপ্রতিনিধি, সংসদ সদস্য করতে হবে। তাই জনসংহতি সমিতি ঊষাতন তালুকদারকে ভোটের মাধ্যমে নয়, বন্দুকের মাধ্যমে সংসদ সদস্য চেয়ারে বসিয়েছে। 

 

তিনি অভিযোগ করে আরো বলেন, জনসংহতি সমিতি অস্ত্র রাজনৈতিকের উপর নির্ভরশীল। এই অস্ত্রের প্রতিযোগীতা হতে হতে তারা যেমনি  নিশ্ছিন্ন হয়ে যাবে, আমাদের জাতিও  নিশ্ছিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।


মঙ্গলবার জুরাছড়ি উপজেলায় কৃষক লীগের ত্রি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।


উপজেলা বিশ্রামাগারে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে উপজেলা কৃষক লীগের সভাপতি কেতন চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রর্বতক চাকমা, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মিতা চাকমা, ছাত্র লীগের সভাপতি রিকো চাকমা উপস্থিত ছিলেন।


সম্মেলনে কেতন চাকমা সভাপতি, সাধারণ সম্পাদক অনিল কান্তি চাকমা, সাংগঠনিক সম্পাদক মাইকেল চাকমাকে নির্বাচিত করে রাঙামাটি কৃষক লীগের সাদারণ সম্পাদক উদয় শংকর চাকমা উপজেলা কৃষক লীগের একাত্তর সদস্য বিশিষ্ট পুনাঙ্গ কমিটি ঘোষনা করেন।


আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য দীংকর তালুকদার বলেন, জনসংহতি সমিতি ঊষাতন তালুকদারকে সংসদ সদস্য পদে বসিয়ে কি লাভ হয়েছে। পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়িত করতে পেরেছে ! পার্বত্য এলাকায় এখনো পর্যন্ত উন্নয়নের নামে একটি ইট পর্যন্ত স্থাপন করতে পারেনি।


সম্মেলনের উদ্বোাধক রাঙামাটি কৃষক লীগের সভাপতি জাহিদ আক্তার বলেন, পার্বত্য শান্তি চুক্তি পুণাঙ্গ বাস্তবায়ন ও উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী সংসদ নির্বাচনে দলমত নির্বিশেষে নৌকা প্রতীকে দীপংকর তালুকদারকে বিজয়ী করতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ