• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

রাঙামাটিতে শ্রমিকদলের বিক্ষোভ-মিছিল পুলিশি বাধায় পন্ড

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Oct 2017   Sunday

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে রোববার বিক্ষোভ মিছিল করেছে রাঙামাটি জেলা শ্রমিকদল।

 

কেন্দ্রীয় বিএনপি নেতা এডভোকেট দীপেন দেওয়ান ও জেলা শ্রমিক দলের সভাপতি মমতাজ উদ্দিনের নেতৃত্বে শহরের শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে সামনে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি প্রধান সড়কে কিছুদূর গেলেই পুলিশি বাঁধার মুখে পড়ে। এসময় পুলিশের ধাওয়ায় নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে। ঘটনাস্থলে পুলিশ কেন্দ্রীয় বিএনপির সহধর্মবিষয়ক সম্পাদক সাবেক যুগ্ম জেলা জজ এ্যাডভোকেট দীপেন দেওয়ানকে বেশ কিছুক্ষণ আটকে রাখে। এসময় সাবেক জেলা বিএনপি নেতা আলহাজ্ব জহির আহম্মদ সওদাগর, ছাত্রনেতা আল-আমিনসহ কয়েকজন সাবেক ছাত্রনেতা দীপেন দেওয়ানের সাথে ছিলেন।

 

পুলিশি বাধায় সমাবেশ করতে না পেরে সড়ক হয়ে চলে যেতে চাইলে পুলিশ তাকে ব্যারিকেড দিয়ে আটকে গাড়িতে তোলার চেষ্টা চালায়। এতে তিনি পেট্টোল পাম্প চত্বরে রাস্তার ধারে ফুটপাতের উপর বসে পড়েন। প্রায় ঘন্টা খানেক সময় ধরে দীপেন দেওয়ানকে পুলিশের একটি দল ঘিরে রাখে। পরে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে দীপেন দেওয়ানকে এই ধরনের কর্মকান্ড থেকে বিরত থাকায় নির্দেশনা দিয়ে ছেড়ে দেয়া হয়।

 

বিএনপি নেতা দীপেন দেওয়ান সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, শান্তিপূর্ন গণতান্ত্রিক একটি কর্মসূচী পালনকালে কোনো কিছু বুঝে উঠার আগেই পুলিশ  নেতাকর্মীদের ধাওয়া করে। এসময় তার  সাথে দূর্ব্যবহার করে দুই ঘন্টা তাকে আটকে রাখে।

 

ঘটনার তীব্র নিন্দা তিনি আরো বলেন,একটি গণতান্ত্রিক দেশে বর্তমান সরকার ও তার পুলিশ বাহিনী নির্মম স্বৈরাচারি কায়দায় দেশ পরিচালনা করছে। আজ রাঙামাটিবাসী সেটি আবারো পরিলক্ষিত করলো। তােেদর সাথে যে আচরন করেছে সেটি সভ্য সমাজে করার কথা নয়। কিন্তু বর্তমান সরকার মানুষের স্বাধীন মত তথা বাক স্বাধীনতাকে কেড়ে নিয়েছে বলে তিনি অভিযোগ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ