• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    
 
ads

খালেদা জিয়ার বিরুদ্ধে ভূয়া সংবাদ প্রকাশের প্রতিবাদে রাঙামাটিতে ছাত্রদলের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Oct 2017   Sunday

বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা ও ভূয়া সংবাদ প্রকাশে চট্টগ্রামের একটি আঞ্চলিক পত্রিকার কপিতে আগুন জ্বালিয়ে রোববার বিক্ষোভ-সমাবেশ করেছে রাঙামাটি নগর ছাত্রদলের নেতাকর্মীরা।

 

জেলা বিএনপির কার্যালয় চত্বরে আয়োজিত বিক্ষোভ-সমাবেশে নগর ছাত্রদলের সভাপতি সাব্বির আহম্মদের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন নগর ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর ও কলেজ ছাত্রদলের সাদারণ সম্পাদক আলি আহাদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

 

সমাবেশ শেষে চট্টগ্রাম থেকে প্রকাশিত একটি পত্রিকায় গেল ১১ আক্টোবর বিশ্বের শীর্ষ দুর্নীতিবাজ পরিবারে তৃতীয় খালেদা শীর্ষক শিরোনামে সংবাদ প্রকাশ করার প্রতিবাদে ছাত্রদল নেতৃবৃন্দ পত্রিকার কপিতে আগুন ধরিয়ে দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। 

 

বিক্ষোভ-সমাবেশে ছাত্রদল নেতৃবৃন্দ বিএনপি চেয়ারপার্সনের বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেফতারী পরোয়ানা জারির নিন্দা জানান।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ