• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

আওয়ামীলীগের উন্নয়নমুলক কর্মকান্ডগুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরার আহবান

শ্যামল রুদ্র, রামগড়(খাগড়াছড়ি) : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Aug 2017   Saturday

খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না মন্তব্য করে বলেছেন, এ দেশের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের আত্নত্যাগ যুগ যুগ ধরে স্মরণীয় হয়ে থাকবেন।

 

খাগড়াছড়ির রামগড়ে বাংলাদেশ ছাত্রলীগ উপজেলা শাখার উদ্যোগে বঙ্গবন্ধুর ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


এ সময় আওয়ামীলীগ সরকারের নানা উন্নয়ন ও জন কল্যাণমুখী কার্যক্রম তুলে ধরে সাংসদ বলেন, উন্নয়নের চলমান এ ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে।


বাংলাদেশ ছাত্রলীগ রামগড় উপজেলা শাখার আহবায়ক কাউছার হাবীব শোভন এর সভাপতিত্বে ও জেলা আ’লীগ নেতা ও পাবর্ত্য খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য মংসুইপ্রু চৌধুরী অপুর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্য উপস্থিত থেকে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রণ বিক্রম ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা নুরনবী চৌধুরী, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র মো. শামসুল হক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রইচ উদ্দিন, মানিকছড়ি উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক মাইন উদ্দিন, রামগড় উপজেলা আ’লীগ আহবায়ক নুরুল আলম আলমগীর, রামগড় ১নং ইউপি চেয়ারম্যান মনিন্দ্র ত্রিপুরা, গুইমারা উপজেলা ইউপি চেয়ারম্যান মেমং মারমা, জেলা মহিলা আ’লীগের সাংগঠনিক সম্পাদিকা বাসন্তি চাকমা প্রমুখ। এসময় জেলা ও উপজেলার আ’লীগ ও সকল অংঙ্গসংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, যারা ৭৫ এর ১৫ আগষ্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করেছিল তাদের দোসররা আজও দেশে-বিদেশে বাংলাদেশকে অস্থিতিশীল করার চক্রান্তে লিপ্ত রয়েছে। নেতা কর্মীদের এসব ষড়যন্ত্র থেকে সজাগ থাকার আহবান জানিয়ে বক্তারা বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করে জাতিকে কলঙ্ক মুক্ত করার দাবী জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ