• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

রাঙামাটিতে স্বেচ্ছাসেবক দলের ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

উচিংছা রাখাইন,রাঙামাটি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Aug 2017   Saturday

জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলের ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার রাঙামাটিতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

জেলা  স্বেচ্ছাসেবক দল এবং পৌর ও  সদর কমিটির যৌথ উদ্যোগে   বিএনপির জেলা কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা বিএনপি’র সভাপতি হাজী মো: শাহ আলম। স্বেচ্ছাসেবক দলের জেলা শাখার সভাপতি দেবজ্যোতি চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র সাধারণ সমম্পাদক দীপন তালুকদার দীপু, সাংগঠনিক সম্পাদক এড. সাইফুল ইসলাম পনির,যুগ্ম সাধারণ সম্পাদক এড.মামুনুর রশিদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জসিম উদ্দিন। অনুষ্ঠানে দলের অঙ্গ সংঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


স্বেচ্ছাসেবক দলের ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রধান অতিথি কেক কাটেন। আলোচনা সভা শুরুর আগে একটি বর্নাঢ্য র‌্যালী বের করা হয়।


প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র সভাপতি হাজী মো: শাহ আলম বলেন,জিয়ার আর্দশে সবাইকে ধারণ করে ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করা এবং আগামীতে দলের বিভিন্ন কর্মসুচিতে সকলে একসাথে হাতে হাত,কাধেঁ-কাধঁ মিলিয়ে কাজ করতে হবে।


তিনি আরো বলেন,বর্তমানে দলের সদস্য গ্রহন ও সদস্য নবায়নের কর্মসুচি চলছে। যারা দলের সদস্য হচ্ছে তাদের নিয়ে আন্দোলনের গতিধারা আরো বেগবান করতে হবে। আন্দোলনের মাধ্যমে এই অবৈধ সরকারের পতন ঘটানো সম্ভব।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ