• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

কাপ্তাইয়ে জনসংহতি সমিতির নেতার বাড়ীতে তল্লাসীর নিন্দা ও প্রতিবাদ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Jun 2017   Thursday

রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালীতে জনসংহতি সমিতির নেতার বাড়ীতে বিজিবি সদস্যদের তল্লাসী এবং তার স্ত্রীকে হাতকড়া পরিয়ে বেঁধে রাখা ও মেয়েকে চড়-থাপ্পড় মারার অভিযোগ করে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি।

 

গতকাল বৃহস্পতিবার জনসংহতি সমিতির কেন্দ্রীয় তথ্য ও প্রচার বিভাগের সহ-তথ্য সম্পাদক সজীব চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায়  অভিযোগ করা হয়, গতকাল ভোর রাতে কাপ্তাইয়ের বিজিবি`র একদল সদস্য জনসংহতি সমিতির রাইখালী ইউনিয়ন শাখার সভাপতি আরেইসে মারমার (৫৫) বাড়ীতে তল্লাসী চালায়। এ সময় বিজিবি’র সদস্যরা আরেইসে মারমার স্ত্রী মাথুইচিং মারমাকে হাতকড়া পরিয়ে বেঁধে রাখে এবং তাঁর মেয়ে উনুসিং মারমাকে চড়-থাপ্পড় মারে বলে প্রেস বার্তায় দাবী করা হয়েছে।

 

প্রেস বার্তায় দাবী করা হয়, এ সময় বিজিবি`র সদস্যরা আরেইসে মারমাকে খুঁজলেও তাকে বাড়ীতে পায়নি। পরে ব্যাগে নেয়া ঢুকানো বিস্ফোরক দ্রব্য আরেইসে মারমার বাড়ীতে লুকিয়ে রাখার সময় আরেইসে মারমা মেয়ে উনুসিং মারমা দেখতে পান। এসময় তিনি সাথে সাথে চ্যালেঞ্জ করলে বিস্ফোরক দ্রব্য পুঁতে রাখতে ব্যর্থ হলে উনুসিং মারমাকে চড়-থাপ্পড় মারা হয়। তল্লাসীর একপর্যায়ে আইন-শৃংখলা বাহিনী’র সদস্যরা আরেইসে মারমার স্ত্রী মাথুইচিং মারমাকে হাতকড়া পরিয়ে বেঁধে রাখে। আরেইসে মারমার ছেলে ও পুত্রবধুর রুমে ঢুকে তল্লাসী চালায়। বাড়ীর কাপড়-চোপড় ও বাড়ীর জিনিষপত্র তছনছ  ও  মোবাইল কেড়ে নেয়া হয়। পরে বিজিবি`র সদস্যরা কিছুই করেনি বলে উনুসিং মারমা থেকে সাদা কাগজে দস্তখত নিয়ে চলে যায়।

 

প্রেস বার্তায় অবৈধভাবে তল্লাসী, ষড়যন্ত্রমূলকভাবে বিস্ফোরক দ্রব্য পুঁতে রাখার অপচেষ্টা, মারধর ও হয়রানি ঘটনায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি তীব্র প্রতিবাদ  জানিয়ে  এধরনের ষড়যন্ত্রমূলক ও অবৈধ তল্লাসী বন্ধের দাবি জানানো হয়েছে।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ