• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

বেতবুনিয়ায় কার্যালয়ের সাইনবোর্ড খুলে নেয়ায় ইউপিডিএফে’র নিন্দা ও প্রতিবাদ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 May 2017   Wednesday

রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কার্যালয়ের সাইনবোর্ড খুলে নেয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)।

 

বুধবার বিভিন্ন গণমাধ্যমে পাঠানো ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় দাবী করা হয়, বুধবার দুপুরের দিকে কাউখালি উপজেলার বেতবুনিয়া বাজারে ইউপিডিএফের কার্যালয়ে ইউপিডিএফ কর্মীদের খোঁজার নামে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা সেখানে যায়। এসময় কার্যালয়টি বন্ধ থাকায় কাউকে না পাওয়ায় সাইন বোর্ডটি খুলে নিয়ে যায়।


প্রেস বার্তায় আরো বলা হয়, গণতান্ত্রিক একটি দেশে যে কোন সংগঠনের দেশের যে কোন প্রান্তে কার্যালয় থাকবে, প্রকাশ্যে রাজনৈতিক কার্যক্রম চালাবে তা খুবই স্বাভাবিক ঘটনা। প্রজাতন্ত্রের নাগরিক হিসেবে তা সংবিধান প্রদত্ত মৌলিক গণতান্ত্রিক অধিকারও বটে।

 

প্রেস বার্তায় অবিলম্বে ইউপিডিএফের বিরুদ্ধে সকল প্রকার রাজনৈতিক দমন-পীড়ন বন্ধএবং দেশের সংবিধানকে সমুন্নত রেখে দেশ পরিচালার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ