• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

পার্বত্য জেলা পরিষদ আইন সংশোধনী পাসের প্রতিবাদে নানিয়ারচরে বিক্ষোভ-সমাবেশ

স্টাফ রির্পোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Nov 2014   Tuesday

অন্তর্বর্তীকালিন তিন পার্বত্য জেলা পরিষদের সদস্য-সংখ্যা বৃদ্ধি করে পার্বত্য জেলা পরিষদ আইন সংশোধনী ২০১৪ সংসদে পাসের প্রতিবাদে এবং অবিলম্বে পার্বত্য জেলা পরিষদ নির্বাচনের দাবীতে মঙ্গলবার নানিয়ারচরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা গ্রুপ) উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের নানিয়ারচর থানা শাখার সভাপতি প্রীতি কুমার চাকমা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেএসএস লারমা গ্রুপের রাঙামাটি পার্বত্য জেলা শাখার সভাপতি অনুপ কুমার চাকমা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের নানিয়ারচর থানা শাখার সাধারণ সম্পাদক কমল কৃঞ্চ চাকমা, সাংগঠনিক সম্পাদক রূপম দেওয়ান প্রমুখ।এর আগে অন্তর্বর্তীকালিন পার্বত্য জেলা পরিষদ আইন সংশোধনী ২০১৪ সংসদে পাসের প্রতিবাদে এবং অবিলম্বে পার্বত্য জেলা পরিষদ নির্বাচনের দাবীতে এক বিক্ষোভ মিছিল নানিয়ারচর লঞ্চঘাট থেকে শুরু হয়ে বাজার এলাকা প্রদক্ষিণ করে নানিয়াচর উপজেলা অফিসের নিকটস্থ কৃঞ্চচূড়া চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।সভায় বক্তারা বলেন, শক্তিশালী ও গতিশীল পার্বত্য জেলা পরিষদ গঠন, পরিষদে সকল জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ, সর্বোপরি জনমুখী, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত পার্বত্য জেলা পরিষদ গড়ে তোলার ক্ষেত্রে ৩৪ সদস্য-বিশিষ্ট নির্বাচিত পূর্ণাঙ্গ পার্বত্য জেলা পরিষদের কোন বিকল্প নেই। অনির্বাচিত ব্যক্তিদের নিয়ে গঠিত অন্তর্বর্তী পার্বত্য জেলা পরিষদের আকার যতই বাড়ানো হোক না কেন তাতে করে কখনোই শক্তিশালী, গতিশীল ও জবাবদিহিমূলক পার্বত্য জেলা পরিষদ গড়ে উঠতে পারে না বা সকল জুম্ম জাতিগোষ্ঠীর প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করা যেতে পারে না।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ