• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

রাঙামাটিতে জেলা তৃণমূল বিএনপি’র প্রতিনিধি সভা
ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে নির্বাচনকালীন সহায়ক সরকার প্রতিষ্ঠা করা হবে-শওকত মাহমুদ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 May 2017   Saturday

বিএনপি’র কেন্দ্রীয় সহ সভাপতি বিশিষ্ট সাংবাদিক শওকত মাহমুদ  ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া কোন বিকল্প নেই উল্লেখ করে বলেছেন, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে  নির্বাচনকালীন সহায়ক সরকার প্রতিষ্ঠা করা হবে। আর সেই সরকারের অধীনে যে নির্বাচন হবে সেই নির্বাচন ধানের শীষের জোয়ারে নির্বাচন হবে।

 

তিনি আরো বলেন, আগামী নির্বাচনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আবার প্রধানমন্ত্রী হবেন। যারা জেল জলুম অত্যাচার করেছে তাদের বাংলার মাটিতে বিচার করা হবে। বিএনপির নেতা-কর্মীরা যারা আন্দোলন জেল জলুম অত্যাচারিত হয়ে ক্ষতিগ্রস্থ হয়েছেন তাদের  সকলকে মূল্যায়ন করা হবে।

 

তিনি গণতন্ত্র পূনরুদ্ধারের জন্য যে জাতীয় গণ মুক্তি সংগ্রাম চলছে সেই মুক্ত সংগ্রামকে সফল করার আহ্বান জানান। 

 

শনিবার বিকেলে রাঙামাটি সাংস্কৃতিক ইনষ্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ জাতীয়বাদী দল রাঙামাটি জেলা কমিটির তৃণমূল বিএনপি’র প্রতিনিধি সভায় তিনি এসব কথা করেন।

 

জেলা বিএনপি সভাপতি হাজি শাহ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো.জালাল উদ্দিন,সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ হারুন,সহ-ধর্মবিষয়ক সম্পাদক এডভোকেট দীপেন দেওয়ান,জেলা বিএনপি নেতা কর্ণেল মণিষ দেওয়ান, ,বিএনপির কেন্দ্রীয় সদস্য রবীন্দ্র লাল চাকমা  এবং জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি অংগসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দীপন তালুকদার।

 

বিএনপি’র কেন্দ্রীয় সহ সভাপতি বিশিষ্ট সাংবাদিক শওকত মাহমুদ পেশীবাদী এই সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য আন্দোলনের বিকল্প নেই উল্লেখ করে তিনি নিজেদের মধ্যে বিরোধ ভুলে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পূনরুদ্ধারের জন্য যে জাতীয় গণ মুক্তি সংগ্রাম চলছে সেই মুক্তি সংগ্রাম সফল করার আহ্বান জানান। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ