• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

রাজনৈতিক ভাবমুর্তি ক্ষুন্ন ও জনমতকে বিভ্রান্ত করতে এরকম মিথ্যা সংবাদ পরিবেশন করা হয়েছে
আওয়ামীলীগে যোগদান খবরে উষাতন তালুকদারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 May 2017   Thursday

বিভিন্ন গণমাধ্যমে  ১৩ জন স্বতন্ত্র সংসদ সদস্যের সাথে তার আওয়ামীলীগে যোগদানের খবরে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ২৯৯ নং রাঙামাটির সংসদীয় আসনের নির্বাচিত সাংসদ উষাতন তালুকদার।

 

রাজনৈতিক ভাবমুর্তি ক্ষুন্ন করা তথা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতৃত্ব সম্পর্কে জনমতকে বিভ্রান্ত করতেই তার সাথে কোনরূপ যোগাযোগ না করে  বিভিন্ন গণমাধ্যমে একতরফাভাবে এ ধরনের মিথ্যা সংবাদ পরিবেশন করা হয়েছে।


বৃহস্পতিবার  ২৯৯ নং রাঙামাটির সংসদীয় আসনের নির্বাচিত সাংসদ ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ-সভাপতি উষাতন তালুকদারের স্বাক্ষরিত এক প্রেস বার্তায় তিনি এ প্রতিবাদ জানান।


প্রেস বার্তায় বলা হয়, ১৩ জন স্বতন্ত্র সংসদ সদস্যের সাথে আমিও(উষাতন তালুকদার এমপি) আওয়ামীলীগে যোগ দিয়েছেন দৈনিক কালের কণ্ঠ, বিডিনিউজ২৪.কম, সিএইচটিটাইমস২৪.কম সহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ও জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ তার দৃষ্টিগোচর হয়েছে। এই সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন, সর্বৈব মিথ্যা ও রাজনৈতিক ষড়যন্ত্রমূলক।

 

তার  রাজনৈতিক ভাবমুর্তি ক্ষুন্ন করা তথা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতৃত্ব সম্পর্কে জনমতকে বিভ্রান্ত করতেই তার  সাথে কোনরূপ যোগাযোগ না করে এসব অনলাইন নিউজ পোর্টাল ও জাতীয় দৈনিক কর্তৃক একতরফাভাবে এ ধরনের মিথ্যা সংবাদ পরিবেশন করা হয়েছে।


প্রেস বার্তায় তিনি তার  সম্পর্কে এ ধরনের মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য-প্রণোদিত সংবাদ প্রকাশে  তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন জানান। একই সাথে তিনি এই সংবাদ প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ