• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    
 
ads

দীঘিনালায় শনিবার থেকে শুরু হচ্ছে ১৫ দিনব্যাপী বিজু-সাংগ্রাই-বৈসুক-বিহু মেলা

দীঘিনালা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Mar 2017   Friday

খাগড়াছড়ির দীঘিনালায় শনিবার থেকে শুরু হচ্ছে ১৫ দিনব্যাপী বিজু-সাংগ্রাই-বৈসুক-বিহু মেলা। পাহাড়ী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব বিজু-সাংগ্রাই-বৈসুক-বিহু উৎসব মুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে বলে বিজু-সাংগ্রাই-বৈসুক-বিহু’র উদযাপন কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

 

 শনিবার বিকাল তিনটায় উপজেলা সদরের নার্সারী সংলগ্ন মাঠে শান্তির পায়রা উড়িয়ে ১৫ দিনব্যাপী বিজু-সাংগ্রাই-বৈসুক-বিহু মেলার উদ্বোধন করবেন খাগড়াছড়ির জাতীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। ঐতিহাসিক পার্বত্য চুক্তির পর এবারই প্রথম সবুজ বনবীথি ঘেরা এই পাহাড়ী জনপদে ত্রিপুরা সম্প্রদায়ের বৈসুক, মারমা সম্প্রদায়ের সাংগ্রাই ও চাকমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব বিজু উদযাপন উপলক্ষে বিজু-সাংগ্রাই-বৈসুক-বিহু  মেলার আয়োজন করা হয়। এদিকে প্রথমবারের মত আয়োজিত বিজু-সাংগ্রাই-বৈসুক-বিহু মেলাকে ঘিরে উপজেলার সকল সম্প্রদায়ের মানুষের মাঝে বইছে উৎসব মুখর পরিবেশ। বিশেষ করে যুবক যুবতী ও শিশু কিশোররা মেতে উঠেছে বিজু-সাংগ্রাই-বৈসুক-বিহু-এর আনন্দে।

 

বিজু-সাংগ্রাই-বৈসুক-বিহু’র উদযাপন কমিটির সভাপতি রিপন চাকমা জানান, ধর্ম যায যার উৎসব সবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই শ্লোগানকে সামনে রেখে বিজু-সাংগ্রাই-বৈসুক-বিহু উৎসবকে সার্বজনিন উৎসবে পরিনত করার লক্ষ্যে আমরা বিজু-সাংগ্রাই-বৈসুক-বিহু মেলার আয়োজন করেছি। পারষ্পরিক ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক ঐক্যবদ্ধ প্রয়াসে আমরা বিজু-সাংগ্রাই-বৈসুক-বিহু মেলাকে মানবের মিলন মেলায় পরিনত করতে চাই।

 

উপজেলার ২ নং বোয়ালখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা জানান, এই এলাকায় বিনোদনের কোনো ব্যবস্থা না থাকায় বিজু-সাংগ্রাই-বৈসুক-বিহু মেলাকে ঘিরে মানুষের মাঝে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। পার্বত্য চুক্তির পর এই এলাকায় এ ধরনের আয়োজন এবারই প্রথম। তাই বিজু-সাংগ্রাই-বৈসুক-বিহু মেলা এই এলাকার সকল সম্প্রদায়ের মাঝে বিরাজমান সম্প্রীতির সেতুবন্ধনকে আরো সুদৃঢ় করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ