• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

জাতির জনক বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে নিয়ে কটুক্তির প্রতিবাদে রাঙামাটিতে যুবলীগের বিক্ষোভ-সমাবেশ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Dec 2014   Wednesday

জাতির জনক বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধকে নিয়ে  কটুক্তি করার প্রতিবাদে বুধবার রাঙামাটিতে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশে করেছে জেলা যুবলীগ। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবলীগের সভাপতি মোঃ আকবর হোসেন চৌধুরী। জেলা যুবলীগ সাধারন সম্পাদক নূর মোঃ কাজলের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি নিখিল কুমার চাকমা,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রুহুল আমিন,জেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক মোঃ শামসুল আলম, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ সাইফুল আলম সাইদুলসহ আওয়ামীলীগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে যুবলীগের নেতৃত্বে একটি মিছিল শহরের গুরুত্বপুর্ন এলাকা প্রদক্ষিণ করে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা বলেন,বেগম খালেদা জিয়ার কু-পুত্র তারেক রহমান দেশের বিরুদ্ধে আবারো গভীর ষড়যন্ত্র শুরু করেছে, তাকে অবিলম্বে গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করতে হবে।  তারেক জিয়া স্বাধীনতা বিরোধীদের সাথে কন্ঠ মিলিয়ে জাতির জনক বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমান মুক্তি যুদ্ধকে নিয়ে লন্ডনে বসে যে কটুক্তি করেছেন তার সমুচিত জবাব এদেশের যুবসমাজ দেবে। কারন যার নেতৃত্বে এদেশ স্বাধীনতা লাভ করেছে সেই মহান নেতা বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি বেয়াদবি জনগন কখনো মেনে নেবে না। বক্তারা অবিলম্বে তারেক জিয়াকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ