• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

শুক্রবার ইউপিডিএফের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Dec 2014   Thursday

 

 

 

পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার । এ উপলক্ষে খাগড়াছড়ি সহ বিভিন্ন স্থানে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার পাঠানো প্রেস বার্তায় বলা হয়, ইউপিডিএফের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির মধ্যে রয়েছে সকালে পতাকা উত্তোলন ও অস্থায়ী শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, অফিস সমূহে বিপ্লবী সঙ্গীত বাজানো ও বিভিন্ন দৃষ্টিগ্রাহ্য স্থানে ব্যানার ফেস্টুন টাঙানো ইত্যাদি। তবে সাম্প্রতিক সময়ে বগাছড়িতে পাহাড়ি গ্রামে হামলায় জানমালের প্রভূত ক্ষয়ক্ষতিসহ কাপ্তাইয়ে স্কুলছাত্রী ধর্ষণ-খুনের ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে এবারে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বড় আকারে কোন গণজমায়েত, বণার্ঢ্য শোভাযাত্রা (র‌্যালি) অনুষ্ঠিত হবে না। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ি জেলা সদরের নারাঙহিয়া মাঠে শুক্রবার আনুষ্ঠানিকভাবে দলীয় পতাকা উত্তোলন এবং অস্থায়ী শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হবে। এছাড়া রাঙামাটি-খাগড়াছড়ির বিভিন্ন জায়গায় এবং ঢাকা, চট্টগ্রামেও প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে কর্মসূচি পালিত হবে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইউপিডিএফ-এর সভাপতি প্রসিত খীসা সংবাদ মাধ্যমে প্রেরিত এক বার্তায় সকল ধরনের নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই সংগ্রাম জোরদার করার আহ্বান জানিয়েছেন। জনগণের ঐক্য সংহতিতে ফাটল ধরিয়ে দমন-পীড়ন জারি রাখার শাসকচক্রের ষড়যন্ত্র ও কূটকৌশলের বিরুদ্ধেও তিনি সতর্ক বাণী উচ্চারণ করেছেন। উল্লেখ্য, ১৯৯৮ সালের ২৬ ডিসেম্বর ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) গঠিত হয়। ১৬ বছরে ইউপিডিএফ’এর বহু নেতা-কর্মী জেল জুলুম সহ নির্মম নির্যাতনের শিকার ও আড়াই শতাধিক নেতা-কর্মী-সমর্থক শহীদ হয়েছেন।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ