• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

দীঘিনালায় ইউপিডিএফের ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দীঘিনালা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Dec 2014   Friday

খাগড়াছড়ির দীঘিনালায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)’র ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে ইউপিডিএফ, গণতান্ত্রিক যুব ফোরাম, হিল উইমেন্স ফেডারেশন ও বৃহত্তর চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদসহ স্থানীয় বিভিন্ন সংগঠন নানা কর্মসূচী পালন করে। শুক্রবার সকাল ৯ টায় উপজেলার বানছড়া আনন্দময় উচ্চ বিদ্যালয় মাঠে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচীর উদ্বোধন করেন ইউপিডিএফ’র দীঘিনালা ইউনিট সমন্বয়ক মিল্টন টাকমা। এসময় সংগঠনের শহীদ নেতাকর্মীদের আতœার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা, এক মিনিট নীরবতা পালন এবং অস্থায়ী স্মৃতিস্তম্ভে পুষ্পমাল করা হয়। বিকাল ৩ টায় সংগঠনের বিগত দিনের কার্যক্রম এবং আগামী দিনের প্রত্যাশা নিয়ে স্থানীয় সাংবাদিকদের প্রেস ব্রিফিং করা হয়। প্রেস ব্রিফিংএ ইউপিডিএফ’র কেন্দ্রীয় সদস্য দেবদন্ত ত্রিপুরা জানান, জুন্মজাতির অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন করতে গিয়ে গত ১৬ বছরে সন্তু বাহিনীর হামলায় সংগঠনের তিন শতাধিক নেতাকর্মীকে প্রানহারাতে হয়েছে। অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছে অসংখ্য নেতাকর্মী। তারপরও ইউডিএফ জাতির অধিকার প্রতিষ্ঠার আন্দোলন থেকে সরে দাড়ায়নি। শোককে শক্তিতে পরিনত করে ইউপিডিএফ জাতির অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অবিচল রয়েছে। তিনি জানান, পার্বত্য শান্তি চুক্তিকে ঘিরে সন্তু লারমা পাহাড়ী জনগোষ্ঠীকে যে আশার বাণী শুনিয়েছিলেন তা আজ হতাশার জলে নিমজ্জিত। তাই নিপীড়িত পাহাড়ী জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা এবং প্রত্যাশা পূরণের লক্ষ্যে ইউপিডিএফ পূর্ণ স্বায়ত্তশাসনের দাবীতে ১৬ বছর ধরে আন্দোলন করে আসছে। তিনি আরও জানান, ভ্রাতৃঘাতি সংঘাতের পথ পরিহার করে আঞ্চলিক রাজনৈতিক সংগঠনগুলো পাহাড়ী জনগোষ্ঠীর সামগ্রীক স্বার্থে ঐক্যবদ্ধ আন্দোলন করুক তা ইউপিডিএফও চায়। কিন্তু সন্তু লারমার অনিচ্ছা এবং একগুয়েমীর কারনে তা সম্ভব হচ্ছে না। মানিকছড়িতে শিক্ষক চিংসামং চৌধুরী হত্যার ঘটনায় ইউপিডিএফ’র ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে কিনা জানতে চাইলে দেবদন্ত ত্রিপুরা জানান, যেকোন রাজনৈতিক সংগঠনের আলোচনা সমালোচনা থাকাটা স্বাভাবিক। তারপরও সাধারন মানুষের আলোচনা সমালোচনা মাথায় নিয়ে বিগত দিনের ব্যর্থতার গ্লানি মুছে জনগনকে সাথে নিয়ে আগামী দিনে সফলতার সিড়ি বেয়ে এগিয়ে যেতে চায় ইউপিডিএফ। প্রেস ব্রিফিংএ গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় নেতা কিশোর চাকমা ও ছাত্রনেতা সুরেশ চাকমা উপস্থিত ছিলেন।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ