• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

রাঙামাটিতে গণতান্ত্রিক যুব ফোরামের জেলা আহবায়ক কমিটি গঠন

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Dec 2016   Saturday

শুক্রবার রাঙামাটিতে গণতান্ত্রিক যুব ফোরামের জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে ধর্মশিং চাকমাকে আহবায়ক ও নিলয় চাকমাকে সদস্য সচিব নির্বাচিত করে ১৩সদস্য বিশিষ্ট রাঙামাটি জেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়।

 

গণতান্ত্রিক যুব ফোরাম রাঙামাটি জেলা শাখার সদস্য সচিব নিলয় চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, রাঙামাটি সদর উপজেলায় বন্দুকভাঙ্গা উচ্চ বিদ্যালয় হলরুমে গণতান্ত্রিক যুব ফোরামের জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনকল্পে শুক্রবার দিনব্যাপী এক সভা আয়োজন করা হয়। সভায় ধর্মশিং চাকমা সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপিডিএফ’র নান্যাচর ইউনিটের সংগঠক অটল চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক থুইক্যচিং মারমা, পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার সভাপতি কুনেন্টু চাকমা, হিল উইমেন্স ফেডারেশন-এর জেলা শাখার সদস্য দয়াসোনা চাকমা প্রমুখ। সভা সঞ্চালনা করেন রুপন মারমা।

 

সভা দ্বিতীয় অধিবেশন শেষে উপস্থিত সকলের সম্মতিক্রমে ধর্মশিং চাকমাকে আহবায়ক ও নিলয় চাকমাকে সদস্য সচিব নির্বাচিত করে ১৩সদস্য বিশিষ্ট রাঙামাটি জেলা আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অনুমোদন ও শপথনামা পাঠ করান গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক থুইক্যচিং মারমা।

 

সভায় বক্তারা বলেন, পার্বত্য চুক্তির পার্বত্য চট্টগ্রামে অধিকার আদায়ের আন্দোলন স্তিমিত হয়ে পড়লে ইউপিডিএফের নেতৃত্বে জুম্ম জনগণ আন্দোলনের নতুন দিশা খুঁজে পায়। শত নিপীড়ন-নির্যাতনের পরও ইউপিডিএফ জাতীয় অস্তিত্ব রক্ষার জন্য দৃঢ়ভাবে সংগ্রাম চালিয়ে যাচ্ছে। পার্বত্য চট্টগ্রামের জনগণের প্রকৃত অধিকার প্রতিষ্ঠার জন্য ইউপিডিএফের নেতৃত্বেই আন্দোলন গড়ে তুলতে হবে।

 

বক্তারা আরো বলেন, শাসকগোষ্ঠী উন্নয়নের নামে ভূমি কেড়ে নেয়ার জন্য নিত্যনতুন চক্রান্তে জাল বুনছে। তাই শাসক শোষক শ্রেণীর সকল প্রকার ষড়যন্ত্রের বিরুদ্ধে যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে রুখে দাড়াতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ