• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

এরশাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Dec 2016   Sunday

প্রধানমন্ত্রীর বিশেষ রাষ্ট্রদূত ও সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের প্রতিবাদে রোববার সন্ধ্যায় রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল করেছে জেলা জাতীয় পার্টি ও জাতীয় যুব সংহতিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। 


শহরের বনরুপা পেট্রোল পাম্প চত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা জাপা আহবায়ক মো.হারুনুর রশিদ মাতব্বর। জাতীয় যুব সংহতির সভাপতি চন্দন বড়–য়ার সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্যে রাখেন,জেলা জাপা’র সদস্য সচিব প্রজেশ চাকমা, জাতীয় যুব সংহতি নেতা মীর্জা মাসুদ রানা,কুষক পার্টির সভাপতি জ্যোতি বিকাশ চাকমা,স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক এসএম সাইফুল ইসলাম জাপা পৌর আহবায়ক, সহ সভাপতি জাতীয় যুব সংহতি আবদুল আলীম দুলাললেহাজ উদ্দিন সরকার প্রমূখ।


এর আগে শহরের বনরুপাস্থ জাপার অস্থায়ী কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয় ঘুরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরুপা পেট্রোল পাম্প চত্বরে গিয়ে শেষ হয়।


সমাবেশে বক্তারা মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন,দ্রুত সাবেক সফল রাষ্ট্র নায়ক আলহাজ্ব হুসাইন মুহাম্মদ এরশাদ এর সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। অন্যথায় রাঙামাটিসহ সারা দেশে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষনা দিতে বাধ্য হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ