• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

ছাত্রলীগকে যারা ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করছে তাদের চিহিৃত করে গণধোলাই দেয়া হবে-মূছা মাতব্বর

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Nov 2016   Friday

রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর বলেছেন, ছাত্রলীগকে যারা ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করছে তাদের চিহিৃত করে গণধোলাই দেয়া হবে।

 

শুক্রবার বাংলাদেশ যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

রাঙামাটি জেলা যুবলীগের সভাপতি মোঃ আকবর হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নূর মোঃ কাজলের পরিচালনায় অনুষ্ঠিত যুবলীগের বর্ষপূর্তির অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা অাওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক মোঃ জমির উদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, মহিলা অাওয়ামীলীগের সাধারন সম্পাদক জেবুন্নেসা রহিম, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম অাহবায়ক স্মৃতি বিকাশ ত্রিপুরা, জেলা মৎস্যজীবিলীগের আহবায়ক উদয়ন বড়ুয়া, সদর থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ইসমাইল, জেলা ছাত্রলীগের সহ সভাপতি সাইফুল আলম রাশেদ, শহর যুবলীগের সাধারন সম্পাদক মোঃ অাব্দুল ওহাব খান প্রমুখ। অালোচনা সভা শেষে দলীয় কার্যালয়ে কেক কাটেন নেতৃবৃন্দরা।

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন,সুসংগঠিত আওয়ামীলীগকে দুর্বল করতে এখন অাবারো ষড়যন্ত্র শুরু হয়েছে।এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার জন্য তিনি সকলকে অাহবান জানান।

 

সভাপতির বক্তব্যে আকবর হোসেন চৌধুরী বলেন,আমরা ও একসময় ছাত্ররাজনীতি করেছি। তখন কেউ ছাত্রলীগকে কেউ ব্যবহার করতে পারেনি, ছাত্রলীগকে নিয়ে কেউ তখন এসব নোংড়ামি করার সুযোগ পায়নি।আজ ছাত্রলীগকে নিয়ে যে অগঠনতান্ত্রিক কাজ শুরু হয়েছে তা মেনে নেয়া যায় না।

 

তিনি আরো বলেন,আমি সকলের সহায়তা নিয়ে আজ পৌর মেয়র।অামি জনকল্যাণে কাজ করতে চাই।আমাকে সে সুযোগটা দিতে হবে।আমাকে নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না।আমাকে সহায়তা করেন,যাতে সকলের সেবা করতে পারি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ