• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

হিল উইমেন্স ফেডারেশনের
কল্পনা চাকমা অপহরণ ঘটনার তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Oct 2016   Sunday

দেশ-বিদেশে বহু আলোচিত কল্পনা চাকমা অপহরণ বিষয়ে আদালতে রাঙামাটি পুলিশ সুপার কর্তৃক প্রদত্ত চূড়ান্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে হিল উইমেন্স ফেডারেশন। সংগঠনের পক্ষ  থেকে পূর্বের তদন্ত প্রতিবেদনগুলোর মতোই পুরোপুরি সাজানো। যা অত্যন্ত নিন্দনীয় এবং স্পষ্টতই চিহ্নিত অপরাধীদের রক্ষার অপচেষ্টা ছাড়া কিছুই নয় বলে দাবী করা হয়েছে।

 

রোববার হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মিনাকি চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ প্রত্যাখানের কথা বলা হয়েছে।

 

প্রেস বার্তায়  দাবী করা হয়,  ঘটনার পর থেকেই সরকার ও  প্রশাসনযন্ত্রের পক্ষ থেকে অপহরণকারীদের রক্ষার মরিয়া চেষ্টা লক্ষণীয়। অপহৃতদের একজন কল্পনা চাকমার ভাই কালিন্দী কুমার চাকমার সাক্ষ্যসহ অভিযুক্তদের বিরুদ্ধে প্রত্যক্ষ ও শক্তিশালী সাক্ষ্যপ্রমাণ ও আলামত থাকা সত্ত্বেও তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় না এনে সরকার এটাই প্রমাণ করেছে যে, তারা পার্বত্য চট্টগ্রামে আইনের শাসন ও সংবিধান-স্বীকৃত মৌলিক অধিকার প্রতিষ্ঠায় আগ্রহী নয়। প্রত্যক্ষ সাক্ষ্যপ্রমাণ থাকা সত্ত্বেও কল্পনা চাকমার অপহরণকারীদের রক্ষা করে চলেছে।’

 

প্রেস বার্তায় অপহরণের জন্য লে: ফেরদৌসহ অন্যান্যদের দায়ী করে বলা হয়, পার্বত্য চট্টগ্রামের জনগণ তদন্ত কর্মকর্তা রাঙামাটির পুলিশ সুপারের রিপোর্ট কখনই মেনে নেবে না এবং দেশের গণতান্ত্রিক শক্তির নিকটও তা গ্রহণযোগ্য হবে না।

 

 প্রেস বার্তায়  অবিলম্বে কল্পনা চাকমা অপহরণ ঘটনার সাথে জড়িতদের  গ্রেফতার করে বিচারের মাধ্যমে উপযুক্ত শাস্তি প্রদান এবং তাদের জবানবন্দীর ভিত্তিতে কল্পনা চাকমাকে দ্রুত উদ্ধারের দাবি জানানো হয়েছে।

 

উল্লেখ্য, ১৯৯৬ সালের ১২ জুন রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নিউ লাইল্যাঘোনা গ্রাম থেকে অজ্ঞাতনামা দৃস্কৃতকারীরা কল্পনা চাকমা অপহৃত হন। সিআইডির দেয়া চুড়ান্ত প্রতিবেদন প্রত্য্যাখান করে আদালত মামলার পুনঃতদন্তের জন্য জেলা পুলিশ সুপারকে নির্দেশ দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ