• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

আওয়ামীলীগের ২০তম জাতীয় সন্মেলন সফল করতে খাগড়াছড়িতে প্রস্তুতি সভা

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Oct 2016   Friday

আওয়ামীলীগের ২০তম জাতীয় সন্মেলন সফল করতে শুক্রবার খাগড়াছড়িতে জেলা আওয়ামীলীগ ও সকল উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাধারন সম্পাদকদের সমন্বয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

কদমতলীস্ত পার্বত্য জেলা পরিষদ ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত বিশেষ প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি আসনের সাংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা।

 

সভায় খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী,সহ-সভাপতি কল্যান মিত্র বড়ুয়া,উপদেষ্টা সদস্য নুর ন্নবী চৌধুরী,সহ-সভাপতি চাইথোই অং মারমা,সহ-সভাপতি সমির দও চাকমা,উপদেষ্টা সদস্য একে এম আলিম উল্ল্যা.সহ-সভাপতি বীর কিশোর চাকমা অটল ,জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নির্মলেন্দু চৌধুরী জেলা আওয়ামীলীগের উপদেষ্টা জাফর আহম্মদ উপস্থিত ছিলেন ।

 

সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাধারন সম্পাদক ও পৌর আওয়ামীলীগের সভাপতি সাধারন সম্পাদকরা বক্তব্য রাখেন । 

 

সভায় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পার্বত্য খাগড়াছড়ি জেলায় সরকারের সার্বিক উন্নয়ন কর্মকান্ড জনগনের কাছে তুলে ধরতে জেলা ও উপজেলা পর্যায়ের আওয়ামীলীগ ও সকল সহযোগী সংঘঠনের নেতাকর্মীদের প্রতি আহবান জানানো হয়।

 

সভায় বক্তারা খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের বহিস্কৃত একটি গ্রুপ দলের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে  উল্লেখ করে তাদের ব্যাপারে সতর্ক থাকার আহবান জানান।

 

সভায় আগামী ২২ ও ২৩ অক্টোবর জাতীয় সন্মেলন সফল করতে প্রতিটি উপজেলায় সরকারের সফলতা তুলে ধরতে ব্যাপক প্রচার প্রচারনা আনন্দ র‌্যালী করার সিদ্বান্ত নেওয়া হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন,শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের সময়ে পার্বত্য চটগ্রামের দীর্ঘ দিনের সংঘাত অবসান করে ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তি সম্পাদনের মাধ্যমে পাহাড়ি বাঙালীর সম্প্রীতি রক্ষা ও পাহাড়ের উন্নয়ন সাধিত হচ্ছে ।

 

তিনি আরো বলেন বর্তমান সরকারের সময়ে পাহাড়ে পর্যটন শিল্পের বিকাশ,সড়ক যোগাযোগ শিক্ষা স্বাস্থ্য ক্ষেত্রে বৈপ্লবিক উন্নয়ন সাধিত হচ্ছে ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ