• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

বরকলে পিসিপি ও হিল উইমেন্স ফেডারেশনের কাউন্সিল সম্পন্ন

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Sep 2016   Friday

শুক্রবার বরকলে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের(পিসিপি) ১৬তম ও হিল উইমেন্স ফেডারেশনের ৫ম থানা শাখার কাউন্সিল  অনুষ্ঠিত হয়েছে।

 

বরকল  জেএসএস উপজেলা শাখা কার্যালয়ে কাউন্সিলের প্রথম অধিবেশনে প্রধান অথিতি ছিলেন জেএসএস উপজেলা শাখার সভাপতি উৎপল চাকমা। পাহাড়ী ছাত্র পরিষদের উপজেলা শাখার সভাপতি ইতিময় চাকমার সভাপতিত্বে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিধান চাকমা, পাহাড়ী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাইকেল চাকমা,হিলউইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রিমিতা চাকমা পিসিপির জেলা কমিটির সাধারণ সম্পাদক রিন্টু চাকমা হিলউইমেন্স ফেডারেশন রাঙামাটি কলেজ শাখার সাধারণ সম্পাদক দীপা চাকমা সহ জেএসএস থানা শাখার নের্তৃবৃন্দ,মহিলা সমিতি,হিলউইমেন্স ফেডারেশন ও পাহাড়ী ছাত্র পরিষদের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

 

কাউন্সিলে ইতিময় চাকমাকে সভাপতি, কেতন চাকমাকে সম্পাদক ও সোহেল চাকমাকে সাংগঠনিক  সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। নব নির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান পিসিপি জেলা কমিটির সাধারণ সম্পাদক রিন্টু চাকমা। 

 

এছাড়া  সুপ্রীতি চাকমাকে সভাপতি,রিনা চাকমাকে সম্পাদক ও উরুমিতা চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। নব নির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান হিলউইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রিমিতা চাকমা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ