• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

রাঙামাটিতে প্রতিবাদ-সমাবেশে
খাগড়াছড়িতে বিশেষ পর্যটন জোন স্থাপনে পার্বত্য চুক্তির সুষ্পষ্ট লংঘন-জেএসএস নেতৃবৃন্দ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Aug 2016   Tuesday

জুম্মদের নিজ ভূমি থেকে উচ্ছেদ করে খাগড়াছড়ি জেলায় বিশেষ পর্যটন জোন স্থাপনের প্রতিবাদে মঙ্গলবার রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(জেএসএস)।

 

সমাবেশে নেতৃবৃন্দ অভিযোগ করে বলেছেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি ও জুম্মদের প্রথাগত ভুমি অধিকার আইনের সুস্পষ্ট লংঘন করে খাগড়াছড়ি জেলা সদর ও মাটিরাঙ্গা উপজেলার তিনটি মৌজার ৬৯৯.৯৮ একর জমিতে যুগ যুগ ধরে বসবাসকারী জুম্মদের নিজ ভূমি থেকে উচ্ছেদ করে আলুটিলা বিশেষ পর্যটন জোন স্থাপন করা হচ্ছে।


নেতৃবৃন্দ আরো বলেন, খাগড়াছড়ি জেলার ঐতিহ্যবাহী আলুটিলা এলাকায় জুম্মরা শত শত বছর ধরে বসবাস করে আসছে। এ আলুটিলা এলাকায় বিশেষ পর্যটন জোন স্থাপন করা হলে এলাকার বহু গ্রাম উচ্ছেদ হবে এবং হাজার হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হবে। নেতৃবৃন্দ অবিলম্বে বিশেষ পর্যটন জোন স্থাপনের বাতিল জানান। তা না হলে বৃহত্তর কর্মসূচী দেওয়া হবে। আর এ কারণে পার্বত্য চট্টগ্রাম আবারো অশান্ত হয়ে উঠে তার জন্য সরকারই দায়ী থাকবে।

 

রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয় চত্বরে আয়োজিত প্রতিবাদ সমাবেশে জেএসএসের কেন্দ্রীয় নেতা শৌখিন চাকমার সভাপতিত্বে বক্তব্যে রাখেন, জেএসএস’র খাগড়াছড়ি জেলা শাখার সাধারন সম্পাদক উদয়ন ত্রিপুরা, জেএসএস’র জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শরৎ জ্যোতি চাকমা, পার্বত্য চট্টগ্রাম যুবফোরামের জেলা শাখার সভাপতি টোয়েন চাকমা ও পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি বাচ্চু চাকমা প্রমুখ। সমাবেশে জেএসএস, পিসিপি ও যুব সমিতির নেতাকর্মীরা অংশ নেন।


এর আগে একটি বিক্ষোভ-মিছিল শহরের জেএসএসের জেলা শাখার কার্যালয় থেকে শুরু করে বনরুপা এলাকা ঘুরে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।


পার্বত্য চট্টগ্রাম চুক্তি, প্রথাগত ও আন্তর্জাতিক আইনে উল্লেখ রয়েছে দাবী করে বক্তারা বলেন, আদিবাসী সম্মতি ব্যতিত আদিবাসীদের নিজ চিরায়ত ভূমি থেকে উচ্ছেদ করা যায় না, তাদের চিরায়ত ভূমি অধিগ্রহন কিংবা বেদখল করতে পারে না।

 

বক্তারা অভিযোগ করে বলেন, বিগত ৮০-৯০ দশকে খাগড়াছড়ি বন বিভাগ আলুটিলায় প্রায় এক হাজার) একর জুম্মদের চিয়ারত ভূমি বেদখল করে পরিবেশ বিরোধী সেগুন বাগান সৃজন করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সল্ট প্রকল্পের নামে ৩শ একর, খাগড়াছড়ি কাঠ ব্যবসায়ী সমিতি ৭ একর এবং কতিপয় বাঙালী জুম্মদের চিরায়ত ভূমি বেদখল করে বাগান সৃজন করেছে।

 

নেতৃবৃন্দ খাগড়াছড়ি জেলা প্রশাসকের এর যোগসাজসে বহু অবৈধ স্থাপনা গড়ে উঠেছে অভিযোগ করে অবৈধভাবে সৃজিত এসব বাগান বাতিল ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করে মূল মালিকের নিকট ফেরত প্রদানের দাবী জানান
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ