• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

পার্বত্য ভূমি কমিশন আইন বাতিলের দাবীতে রাঙামাটিতে শান্তিপূর্নভাবে হরতাল চলছে

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Aug 2016   Wednesday

পার্বত্য ভূমি বিরোধ নিস্পত্তি কমিশনের সংশোধনী আইন বাতিলের দাবীতে বুধবার রাঙামাটিতে সকাল-সন্ধ্যা শান্তিপূর্নভাবে হরতাল পালিত হচ্ছে। পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙালী ছাত্র পরিষদসহ ৫ সংগঠন এ হরতালের ডাক দেয়।

 

সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে রাঙামাটি শহর থেকে দুরপাল্লার ও আভ্যন্তরীণ রুটে কোন যানবাহন ছেড়ে যায়নি। জেলা শহরের রিজার্ভ বাজারের লঞ্চঘাট থেকে কোন যাত্রীবাহী লঞ্চ উপজেলা উদ্দেশ্য ছাড়েনি। হরতালের কারণে শহরের অধিকাংশ দোকান পাট বন্ধ রয়েছে। সকালের দিকে শহরের কয়েকটি স্থানে হরতাল সমর্থনকারীরা অবস্থান নিয়ে পিকেটিং ও রাস্তায় টায়ার জ্বালিয়েছে। শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 


পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের জেলা শাখার সভাপতি মোঃ ইব্রাহীম জানান, পার্বত্য ভূমি বিরোধ নিস্পত্তি কমিশনের সংশোধনী আইন বাতিলের দাবীতে সকাল থেকে শান্তিপূর্নভাবে হরতাল পালিত হচ্ছে।

 

তিনি আরো বলেন, এই আইনের কমিশন চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি ও সদস্য সচিব চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ছাড়া বাকী সদস্যরা পাহাড়ীদের মধ্যে  থেকে নিয়োগ  দেওয়া হয়েছে। এতে করে বাঙালীদের  কোন প্রতিনিধি না থাকায় পার্বত্য চট্টগ্রামে বাঙালীদেের ন্যায় বিচার নিশ্চিত হবে না। বাঙালীরা তাদের  ভূমি অধিকার হারাবে। 

 

রাঙামাটি কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রশিদ জানান, সকাল থেকে শান্তিপূর্নভাবে হরতাল পালিত হচ্ছে। কোথাও কোন প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

 

উল্লেখ্য, গেল ১ আগষ্ট মন্ত্রীসভার নিয়মিত বৈঠকে পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন(সংশোধন) আইন ২০১৬ এর খসড়ার নীতিগতভাবে অনুমোদন দেয়। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের পক্ষ থেকে এ আইনটিতে ২৩টি সংশোধনীর প্রস্তাব করা হয়। দীর্ঘ পর্যালোচনা শেষে ১৪টি সংশোধনী অনুমোদন করে মন্ত্রী সভা। ভেটিং শেষে মন্ত্রী সভায় চুড়ান্ত অনুমোদনের পর আইনটি সংসদে যাবে। তবে সংসদ যেহেতু দুই মাস পরে বসবে তাই জরুরী বিবেচনায় অধ্যাদেশ আকারে জারি করা হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ