• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

বাঘাইছড়িতে প্রশ্ন পত্রে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিতে জেলা ছাত্রলীগের নিন্দা ও প্রতিবাদ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Aug 2016   Monday

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় চতুর্থ শ্রেণীর দ্বিতীয় সাময়িক পরীক্ষায় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রশ্ন পত্রে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে  জেলা ছাত্রলীগ।

 

কোমলমতি শিক্ষার্থীদের মাঝে মুক্তিযোদ্ধের সঠিক ইতিহাস না জানিয়ে ভূলভাবে শিক্ষাদানের ইতিহাস বিকৃতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে সংগঠনে পক্ষ থেকে। 

 

সোমবার ছাত্রলীগের জেলা সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন টিপু’র স্বাক্ষরিত এক প্রেস  বার্তায় বলা হয়,  বাঘাইছড়ি উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয় সমূহের দ্বিতীয় সাময়িক পরীক্ষায় ৪র্থ শ্রেনীর “বাংলাদেশ ও বিশ্ব পরিচয়” নামক বিষয়টির প্রশ্ন পত্রের ৪১ নং প্রশ্নের মাধ্যমে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের পুরো অর্জনকেই ভূলন্ঠিত করে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ইতিহাস বিকৃতমূলক তথ্য শিক্ষা দেওয়ার অপচেষ্টা চালানো হয়েছে।

 

 প্রেস বার্তা বলা হয়, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বিকৃত করে উদ্দেশ্যমুলক ও সুপরিকল্পিতভাবে ভুল ব্যাখা করে প্রশ্নপত্রের ৪১ নাম্বার প্রশ্নে স্বাধীনতা যুদ্ধের অবিসংবাদিত নেতা হিসেবে কোন নামটি যথার্থ ? (ক,খ,গ,ঘ) এই চারটি অপসনের মধ্যে যথাক্রমে : জিয়াউর রহমান, জেনারেল ভূট্টো, ইসতিয়াক আহম্মদ ও মুহাম্মদ আলী জিন্নাহ’র নাম উল্লেখ করা হয়েছে।

 

প্রেস বার্তায় এই ঘৃন্য ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিভ্রান্তিমূলক প্রশ্নপত্র তৈরি করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ভুল ব্যাখার অভিযোগে জড়িত সংশ্লিষ্টদের  শাস্তি ও বিচারের দাবি জানানো হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ