• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

বান্দরবানে উছোমং-কে গ্রেফতারে প্রতিবাদ ও মিথ্যা মামলা প্রত্যাহার করে মুক্তির দাবি জেএসএস`র

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Aug 2016   Monday

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) বান্দরবান জেলা শাখার সভাপতি উছোমং মারমাকে মিথ্যা মামলায় গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জেএসএস`র কেন্দ্রীয় কমিটি। অবিলম্বে উছোমং মারমার বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার ও বিনাশর্তে  তার মুক্তির দাবি জানানো হয়েছে।


সোমবার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় তথ্য ও প্রচার বিভাগের সহ-সম্পাদক সজীব চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ প্রতিবাদ জানানো হয়েছে।


প্রেস বার্তায় দাবী করা হয়, সোমবার দিবাগত রাত ১টার দিকে জেএসএস’র বান্দরবান জেলা কমিটির সভাপতি উছোমং মারমাকে বান্দরবান সদরের বালাঘাটাস্থ বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করে। গেল ১৩ জুন রাজভিলায় আওয়ামীলীগের সদস্য মংপু মারমার অপহরণ ঘটনায় ষড়যন্ত্রমূলকভাবে জড়িত করে জেএসএস ও তার সহযোগী সংগঠনের ৩৮ জন সদস্যের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় উছোমং মারমাসহ জনসংহতি সমিতির ১০ জন সদস্য হাইকোর্ট থেকে আগাম জামিন লাভ করেন। জামিন পেয়ে রোববার উছোমং মারমা বান্দরবানের বাড়িতে পৌঁছলে আরেকটি নতুন চাঁদাবাজি মামলায় জড়িত করে তাকে পুলিশ গ্রেফতার করে।


প্রেস বার্তায় আরো দাবী করা হয়,সোমবার মো: আব্দুল করিম নামে বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের জনৈক আওয়ামীলীগ নেতা কর্তৃক জামিন লাভ করা জনসংহতি সমিতির ৭ জন সদস্যসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং আরো ১৫/২০ জনের বিরুদ্ধে বান্দরবান সদর থানায় তাৎক্ষণিকভাবে চাঁদাবাজি মামলা দায়ের করা হয়। উক্ত ষড়যন্ত্রমূূলক চাঁদাবাজি মামলা দায়ের করার পূর্বেই উছোমং মারমাকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্য দিয়ে প্রমাণিত হয় যে, রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে পূর্ব-পরিকল্পনা অনুসারে মিথ্যা ও সাজানো অভিযোগে এই মামলা দায়ের করা হয়েছে।


প্রেস বিজ্ঞপ্তিতে অচিরেই উক্ত মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেফতারকৃত উছোমং মারমাকে বিনাশর্তে মুক্তির দাবি জানানো হয়েছে। অন্যথায় যে কোন পরিস্থিতির জন্য স্থানীয় প্রশাসন তথা সরকার দায়ী থাকবে।

 

অপরদিকে প্রেস বার্তায় অভিযোগ করা হয়,রোববার রাতে রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় দীঘলছড়ি ও বাজার এলাকায় জেএসএস’র বিলাইছড়ি থানা কমিটির ভূমি ও কৃষি বিষয়ক সম্পাদক মানিক চাকমার ও পাহাড়ি ছাত্র পরিষদের বিলাইছড়ি থানা শাখার সাধারণ সম্পাদক বীরোত্তম চাকমার বাড়ি ঘেরাও করে আইন-শৃংখলা বাহিনী তল্লাসী চালায়। প্রেস বার্তায় এ ধরনের তল্লাসী অভিযানের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং হয়রানিমূলক অভিযান বন্ধের দাবি জানানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ