• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

সভাপতি সহিদুল ইসলাম সাদ্দাম ও সাধারণ সম্পাদক সালাউদ্দিন ভূইয়া নাহিদ
লামা মাতামুহুরী সরকারী ডিগ্রি কলেজে ছাত্রলীগের সম্মেলন সম্পন্ন

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Jul 2016   Saturday

শনিবার লামা মাতামুহুরী সরকারী ডিগ্রি কলেজ ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

লামা টাউন হলের আয়োজিত সন্মেলনে প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান  কৈ শ হ্লা মার্মা।

 

সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক গোলম আজম সৌরভের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বান্দরবান জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ.কে.এম জাহাঙ্গীর, যুগ্ন সম্পাদক- লক্ষিপদ দাস, সাংগঠনিক সম্পাদক-ক্যসাপ্রু মারমা, মোজাম্মেল হক বাহাদুর, অজিত কান্তি দাশ, লামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল, সাধারণ সম্পদক বাথোয়াইচিং মারমা, যুগ্ন সাধারণ সম্পদক ও বান্দরবান জেলা পরিষদের সদস্য মোস্তফা জামাল, সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র- জরিুল ইসলাম, ছাচিং প্রু মারমা, মিন্টু কুমার সেন, লামা উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পদক ও বান্দরবান জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল, বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি কাউছার সোহাগ ও সাধারণ সম্পাদক জনি সুশীল প্রমুখ।

 

এ ছাড়া আরো উপস্থিত ছিলেন, লামা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাবেক পৌর ছাত্র লীগের সভাপতি সঞ্জিব রক্ষিত সহ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।

 

এর আগে একটি  এক বর্নাঢ্য র‌্যালী বের করে লামা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে লামা টাইন হলে গিয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলন কার্যক্রম শুরু হয়।

 

সন্মেলনের দ্বিতীয়  অধিবেশন থেকে সকল কাউন্সিলরদের সম্মতিক্রমে সভাপতি হিসেবে সহিদুল ইসলাম সাদ্দাম ও সাধারণ সম্পাদক হিসাবে সালাউদ্দিন ভূইয়া নাহিদসহ মোট ৭জনের নাম ঘোষনা করা হয়।  আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন  করে  জেলা ছাত্রলীগ বরাবরে প্রেরণ করা হবে।

 

প্রধান অতিথির বক্তব্যে কৈ শ হ্লা মামা বলেন, স্বাধীনতা যুদ্ধে যেমন ছাত্রলীগ ঝাপিয়ে পড়েছিল তেমনি বর্তমান দেশের ক্রান্তিলগ্নে ছাত্রলীগকে এগিয়ে এসে দেশ রক্ষার্থে ছাত্রলীগকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি ভালো করে লেখা পড়া করে দেশের হাল ধরার জন্য ছাত্রলীগের নেতাকর্মীদের আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ