• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

ইউপিডিএফ নেতা মিঠুন চাকমার গ্রেফতারের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ সমাবেশ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Jul 2016   Tuesday

পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক সভাপতি ও ইউপিডিএফ`র সংগঠক মিঠুন চাকমাকে আটকের প্রতিবাদে মঙ্গলবার ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ) ও পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।

 

পিসিপি’র দপ্তর সম্পাদক সুনয়ন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন পিসিপি’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিপুল চাকমা। বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের সাবেক সভাপতি ও ইউপিডিএফ সংগঠক মাইকেল চাকমা, ছাত্র গণ মঞ্চের সভাপতি সাইদ বিলাস, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক বরুণ চাকমা। সভা পরিচালনা করেন পিসিপি নেতা রিয়েল ত্রিপুরা।

 

এর আগে একটি মিছিলটি মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে কলা ভবন ও অপরাজেয় বাংলা ঘুরে টিএসসির রাজু ভাস্কর্যে গিয়ে সমাবেশ সামবেশে মিলিত হয়।

 

সমাবেশে বক্তারা অবিলম্বে মিঠুন চাকমা’র বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে আনীত সকল মিথ্যা মামলা প্রত্যাহার পূর্বক নিঃশর্ত মুক্তির দাবী জানান।

 

সমাবেশে বক্তারা ধর-পাকড় দমন-পীড়ন ও রাষ্ট্রীয় নির্যাতন বন্ধ করা না হলে, এবং পার্বত্য চট্টগ্রাম থেকে অগণতান্ত্রিক ১১ দফা নির্দেশনা তুলে নেয়া না হলে, ইউপিডিএফ নিপীড়িত জনগণকে সাথে নিয়ে সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারী উচ্চারণ করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ