• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

আইটিএসসি,র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন রাঙমাটির নান্টু চাকমা

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Nov 2020   Tuesday

বাংলাদেশে পর্যটন শিল্পে সর্ববৃহৎ এবং প্রথম ছাত্র সংগঠন ইন্টারন্যাশনাল ট্যুরিজম স্টুডেন্ট কনফেডারেশন (আইটিএসসি) এর সদ্য নতুন কমিটিতে সাধারণ সম্পাদক  নিবার্চিত হয়েছেন ইউরোপীয়ান  ইউনির্ভাসিটির অফ বাংলাদেশের  ছাত্র নান্টু চাকমা।

 

সোমবার আইটিএসসি’র প্রদান উপদেষ্টা বদরুজ্জামান ভূইঁয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২০২০-২০২২ মেয়াদে ২২ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির অনুমোদন দেন। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন লায়ন শুভ্র হালদার এবং সাধারণ সম্পাদক নান্টু চাকমা।

 

নান্টু চাকমা  জুরাছড়ি উপজেলা আওয়ামীলীগের সাবেক  সাধারণ সম্পাদক   দ্বিতীয় পুত্র সন্তান। ছোট বেলা থেকে ভ্রমণপিপাসু ছিলেন নান্টু। ভূবন জয় সরকারি  উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও রাঙামাটি সরকারি কলেজ থেকে এইচএসসি শেষ করে টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিষয় নিয়ে ইউরোপীয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ তে ভর্তি হন তিনি। সেখান থেকে ট্যুরিজমের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনে নিজেকে মনোনিবেশ করেন।

 

নান্টু চাকমা  পর্যটনের বিকাশের লক্ষ্যে ট্যুরিজমে অধ্যয়নরত শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কাজ করার কথা ব্যক্ত করেন এবং সকলের দোয়া চেয়েছেন।

 

উল্লেখ্য, তৃতীয় মেয়াদে ১২ টি প্রতিষ্ঠান কেন্দ্রীয় কমিটির প্রতিনিধিত্ব করবে। তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয়, পাঁচটি প্রাইভেট বিশ্ববিদ্যায় এবং চারটি কলেজ থেকে মোট ২২ জন সদস্য কেন্দ্রীয় কমিটিতে জায়গা করে নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ২ জন, আইইউবিএটি থেকে থেকে ৩  জন, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ২ জন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ৩ জন, ইউরোপীয়ান ইউনিভার্সিটি থেকে ৩ জন রয়েছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ