• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    
 
ads

রাঙামাটিতে চাকমাদের ঐতিহ্যবাহী হালপালনি উৎসব উদযাপিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Jun 2016   Friday

চাকমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব হালপালনি উপলক্ষে শুক্রবার রাঙামাটিতে আদিবাসী কবিতা পাঠের আসর ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

জুস ঈসথেটিকস কাউন্সিলের(জাক) উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে শুরুতে বক্তব্যে রাখেন জাক’র কার্যকরী কমিটির অন্যতম সদস্য শিশির চাকমা ও সংগঠনের সহ-সাধারন সম্পাদক রনেল চাকমা। পরে স্ব-রচিত কবিতা পাঠ করেন আদিবাসী কবিরা। এতে কবিতা পাঠ করেন কবি সুগত চাকমা চাকমা, মৃত্তিকা চাকমা, জড়িতা চাকমা, মনোজবাহাদুর গুর্খা প্রমুখ।  আদিবাসী কবিরা স্বরচিত কবিতা পাঠ করেন। পরে জাক’র  শিল্পীদের পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

জানা গেছে, পার্বত্য চট্টগ্রামে আদিবাসী জাতিসত্বাদের মধ্যে চাকমা সম্প্রদায়ের অন্যতম সামাজিক উৎসব হচ্ছে হালপালনি। প্রতি বছর বাংলা বর্ষপুঞ্জি অনুযায়ী আষাঢ় মাসের ৭ তারিখে মাত্র এক দিনের জন্য এ উৎসবটি উদযাপিত হয়ে থাকে। 

 

চাকমাদের  লোক বিশ্বাস মতে, আষাঢ় মাসের ৭ তারিখে বসুমতি ঋতুমতি হয়ে থাকে এবং তার উর্বরা শক্তি বৃদ্ধি পেয়ে শস্য ধারণ ক্ষমতা জন্মে। কারণ বসুমতিকে তারা মা বলে বিশ্বাস করে। এ জন্য এ দিনে জমিতে হাল চাষের যাবতীয় কাজ কর্ম থেকে বিরত থাকে। এছাড়া হাল চাষের যাবতীয় উপকরনাদি জমিতে না রেখে ঘরে রাখা, হালচাষের উপকরনাদি ধৌত করা এবং হালচাষের জন্য ব্যবহৃত গরুগুলোকে যত্নসহকারে  গোসল করানো হয়ে থাকে। অর্থাৎ এ উৎসবের দিনটিতে চাষীরা এক দিনের জন্য প্রাণভরে উৎসবে আনন্দে পুরিপূর্নভাবে বিশ্রাম নিয়ে থাকেন।  

 

হালপালনি দিনে বিশেষ করে চাষাবাদের সাথে যারা জড়িত তাদের বাড়ীতে বাড়ীতে  গিয়ে নানান রকমের পিঠাসহ নানান খানাপিনার আয়োজন করা হয়ে থাকে।

 

অনেকের মতে, ঐতিহ্যবাহী এ হালপালনি উৎসবটি কালের আবর্তে হারিয়ে যেতে বসেছে। বিশেষ করে এ  উৎসবটি নতুন প্রজন্মের কাছে পরিচিত নয়। তাই এ ঐতিহ্যবাহী হালপালনি উৎসবটি ধরে রাখতে উৎসব পালনে উৎসাহিত করা হয় প্রচার বাড়াতে হবে।   

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ