• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

ছোটহরিণা ভোট কেন্দ্রে পূনঃ নির্বাচনে দাবীতে বরকলের দ্বিতীয় দিনের নৌপথ অবরোধ পালন

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Jun 2016   Wednesday

বুধবার দ্বিতীয় দিনের মত বরকল উপজেলায় অনির্দিষ্টকালের জন্য নৌপথ অবরোধ পালিত হয়েছে। ৪নং ভূষণছড়া ইউনিয়নের ছোটহরিণা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের পূনঃ নির্বাচনের দাবীতে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(জেএসএস) ও স্থানীয় বাসীদের ডাকে অনির্দিষ্টকালের জন্য এ অবরোধ কর্মসূচি ডাকা হয়। 

 

বরকল উপজেলার ৪নং ভূষণছড়া ইউনিয়নের ছোটহরিণা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের পূনঃ নির্বাচনের দাবীতে বুধবার দ্বিতীয় দিনের মত অনির্দিষ্টকালের জন্য ডাকা নৌপথ অবরোধ বরকল উপজেলায় শান্তিপূর্নভাবে পালিত হয়েছে। অবরোধের কারণে যাত্রীবাহী লঞ্চ, দেশীয় ইঞ্জিন চালিত নৌকাসহ সকল ধরনের বাহন চলাচল বন্ধ  ছিল। এই অবরোধের কারণে বুধবার বরকল সদর ও ছোট হরিণা বাজারের সাপ্তাহিক হাট বসেনি। এতে সাধারণ যাত্রীদের দূর্ভোগে পড়েছেন।

 

জনসংতি সমিতির  বরকল শাখার সভাপতি উৎপল চাকমা জানান, ৪নং ভূষণছড়া ইউনিয়নের ছোটহরিণা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামীলীগের সমর্থিত প্রার্থী মামুনুর রশিদ মামুনের ক্যাডার বাহিনী জোর পূর্বক ভোট কেন্দ্র দখল করে  জাল ভোট প্রদান, কেন্দ্রে ভোট দিতে আসা পাহাড়ী ভোটারদের মারধর করে আহত করে এবং  চেয়ারম্যান প্রার্থী দীলিপ কুমার চাকমার পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। তিনি আরো জানান, নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ কেন্দ্রের পুনঃনির্বাচনের ঘোষনা না দেওয়া পর্ষন্ত এ অবরোধ কর্মসূচি চলবে।

 

বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নীলু কান্তি বড়ূয়া জানান, দ্বিতীয়  দিনের মত বরকল উপজেলায় নৌপথ অবরোধ শান্তিপূর্নভাবে  পালিত হয়েছে। কোথাও কোন প্রকার  অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

 

উল্লেখ্য,গত ৪ জুন অনুষ্ঠিত যষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে বরকল উপজেলার ৪নং ভূষণছড়া ইউনিয়নের ছোটহরিণা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামীলিগ সমর্থিত প্রার্থী মামুনুর রশিদ মামুনের ক্যাডার বাহিনী জোর পূর্বক ভোট কেন্দ্র দখল করে  জাল ভোট প্রদান,প্রার্থীর পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া ও ভোটারদের মারধর করে আহত  করে বলে অভিযোগ। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ  হিসেবে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও স্থানীয় লোকজন  অনির্দিষ্টকালের জন্য এ নৌপথ অবরোধ পালিত হচ্ছে।

 

এদিকে, ছোট হরিণা  সরকারী ভোট  কেন্দ্রে আওয়ামীলীগ প্রার্থীর ভোট ডাকাতির প্রতিবাদে এবং পূনঃনির্বাচনের দাবী বৃহস্পতিবার রাঙামাটি শহরের জেলা জিনমেসিয়াম চত্বরে গণ সমাবেশ ডেকেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। ওই কেন্দ্রের পূনঃনির্বাচনের দাবীতে গণ সমাবেশ থেকে কঠোর সূচি  দিতে পারে বলে ধারনা করা হচ্ছে।

-হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ