• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

রাঙামাটিতে ঐতিহাসিক ৬দফা দিবসের আলোচনা সভায়
ষষ্ঠ ধাপের নির্বাচনে প্রাণনাশের হুমকি দিয়ে আমাদের বিজয় ছিনিয়ে নিয়েছে-দীপংকর তালুকদার

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Jun 2016   Tuesday

জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার অভিযোগ করেছেন, ষষ্ঠ ধাপের নির্বাচনে রাঙামাটিতে সশস্ত্র সন্ত্রাসীরা সাধারণ ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে আমাদের বিজয় ছিনিয়ে নিয়েছে। তবে জোর করে বিজয় ছিনিয়ে নেওয়ার মধ্যে কোন আনন্দ নেই।


তিনি আরো বলেন,এই বিজয়ে জনগণের কোন প্রত্যক্ষ সমর্থন ছিল না। আমরা হারলেও এ বিজয় আমাদের হয়েছে। কারণ এ অঞ্চলের মানুষ আমাদের দল ও নেতার প্রতি আস্থা রেখে মনোনীত নৌকা মার্কা প্রার্থীকে মন থেকে ভোট দিয়েছেন।


মঙ্গলবার রাঙামাটিতে জেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত ঐতিহাসিক ৬দফা দিবস উপলক্ষে এক আলোচনা সভার সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রুহুল আমীন,সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর, তথ্য ও গবেষণা সম্পাদক রফিকুল মাওলা, সদস্য অমর কুমার দে, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক মনসুর আলী প্রমুখ।


দীপংকর তালুকদার তার বক্তব্যে আরো বলেন, ঐতিহাসিক ৬দফা বাঙালী জাতির মুক্তির সনদ। যে সনদে বাংলা ও বাঙালীর স্বাধীনতার মুক্তির ভবিষ্যৎ নিহীত ছিল। যে সনদ সৃষ্টি না হলে বাঙালী জাতির অধিকার আদায়ে কতটুকু সফল হতো সেটা বলা মুশকিল।


তিনি বলেন, এ ৬দফার মাধ্যমে সেই দিন বঙ্গবন্ধু রাষ্ট্রের ইতিহাসের কালজয়ী মহানায়কের আসনে বসে বাঙালী জাতিকে মুক্তি দিতে নিজেকে উজাড় করে দিয়েছিলেন। যার অক্লান্ত পরিশ্রমে বাংলা ও বাঙালী জাতি আজ স্বাধীন ।
--হিলবিডি২৪/সম্পাদনা/আর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ