• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

নির্বাচনে চরম ব্যর্থতার দায়ে জুরাছড়িতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ ৪ নেতাকে বহিস্কার

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Jun 2016   Sunday

ইউপি নির্বাচনে চরম ব্যর্থতা এবং দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রতীপক্ষ দলকে সহযোগীতার অভিযোগে রাঙামাটির জুরাছড়ি উপজেলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ ৪ নেতাকে বহিস্কার করা হয়েছে।

 

তারা হলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রমোথ কান্তি চাকমা, যুগ্ন-সম্পাদক অনিল কুমার কাব্বারী, কৃষক লীগের সভাপতি কেতন চাকমা, ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক নন্টু চাকমা।

 

রোববার রাঙামাটিতে জুরাছড়ি উপজেলার আওয়ামীলীগের আয়োজিত বর্ধিত সভায় বহিস্কারের এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।


জানা গেছে, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নির্মিত বিশ্রামাগারে বর্ধিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রবর্তক চাকমা। এসময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা,¡ রাঙামাটি আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য বন বিহারী চাকমা, কালা চান চাকমা, আওয়ামী লীগের সিনিয়র সভাপতি চারু বিকাশ চাকমা, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লাল বিহারী চাকমা, যুব লীগের সভাপতি সুমতি বিকাশ দেওয়ান, মহিলা আওয়ামী লীগের সভাপতি কল্পিতা চাকমা, সাধারণ সম্পাদক মিতা চাকমা, ছাত্র লীগের সভাপতি রিকো চাকমা, সহ-সভাপতি জ্ঞান মিত্র দেওয়ানসহ ইউনিয়ন কমিটির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 

উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি চারু বিকাশ চাকমা জানান, জানান, বহিস্কারকৃত ৪ নেতার বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত অমান্য করে ইউপি নির্বাচনে প্রতীপক্ষ দলকে সহযোগীতা করা ও নির্বাচনে দলীয় প্রার্থীদের অসহযোগীতা মূলক আচারনের অভিযোগ প্রমাণিত তাদের দল থেকে বহিস্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে বর্ধিত সভায়। একই সাথে উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রবর্তক চাকমা নির্বাচনের চরম ব্যর্থতার দায় কাঁদে নিয়ে দলীয় পদ থেকে পদত্যাগ করার ঘোষনা দিয়েছেন বলেও তিনি জানান।


এদিকে বহিস্কারকৃত সাধারণ সম্পাদক প্রমোথ কান্তি চাকমা, কেতন চাকমা, নন্টু চাকমা মুঠো ফোনে যোগাযোগ করা হলে তারা জানিয়েছেন, এ বিষয়ে তারা কিছইু জানেন না।

 

অপর বহিস্কারকৃত যুগ্ন-সম্পাদক অনিল কুমার কাব্বারী জানান, এ বিষয়ে দলীয়ভাবে তাকে কিছুই জানানো হয়নি। তবে ইউপি নির্বাচনে দুর্বৃত্তের মুঠোফোনে হুমকির কারণে দলীয় প্রার্থীকে সহযোগীতা দিতে পারিনি বলে তিনি দাবী করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ