• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

লংগদুতে বিএনপি’র নেতাকর্মীদের উপর হামলা ও মিথ্যা মামলায় গ্রেফতারের নিন্দা জেলা বিএনপি’র

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Jun 2016   Tuesday

রাঙামাটির লংগদু উপজেলার গুলশাখালী ইউপি নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী পরাজয়ের পর বিএনপি নেতাকর্মীদের উপর হামলা ও মিথ্যা  মামলায় গ্রেফতারের তীব্র  নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জেলা বিএনপি। বর্তমানে সন্ত্রাসীদের ভয়ে বিএনপির দুই শতাধিক নেতাকর্মী এলাকা ছেড়ে বাইরে অবস্থান করতে বাধ্য হয়েছে।

 

মঙ্গলবার বিএনপির জেলা শাখার সভাপতি মোঃ শাহ আলম, সাধারন সম্পাদক দীপন তালুকদার ও সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট সাইফুল ইসলাম পনিরের যৌথ  স্বাক্ষরিত এক প্রেস  বিজ্ঞপ্তিতে এ অভিযোগ করা হয়েছে।

 

প্রেস  বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, গত ৪ জুন ইউপি নির্বাচনে গুলশাখালী ইউনিয়নের আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহিম তার প্রতিদ্বন্ধি বিএনপির মনোনীত প্রার্থী আবু নাছিরের কাছে পরাজিত হন। এতে আব্দুর রহিমের নিয়োজিত ক্যাডাররা সন্ত্রাস, ভাংচুর ও লুটতরাজ চালিয়ে এলাকায় ভীতিকর পরিবেশের সৃষ্টি করছে।

 

সন্ত্রাসীদের হামলায় বিএনপি’র গুলশাখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের  সভাপতি মোঃ রফিক ও তার ভাই শফিকসহ বেশ কয়েকজন আহত হন। এ ব্যাপারে লংগদু থানা পুলিশ সন্ত্রাসীদের  বিরুদ্ধে কোন প্রকার ব্যাবস্থা না নিয়ে বিএনপির মনোনীত প্রার্থী ও নবনির্বাচিত চেয়ারম্যান আবু নাছিরসহ বিএনপি কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা নিয়েছে।

 

প্রেস বিজ্ঞপ্তিতে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও নব নির্বাচিত গুলশাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু নাছিরসহ অন্যান্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরসহ বিএনপি নেতাকর্মীদের ও তাদের বাড়ী ঘর ভাংচুর এর তীব্র নিন্দা  জানিয়ে প্রকৃত সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করার জন্য সকল প্রশাসনের প্রতি দাবী  জানানো হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ