• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    
 
ads

আনন্দ উৎসবের মধ্য দিয়ে পাহাড়ে বিজু,সাংগ্রাইং,বৈসুক উৎসবের দ্বিতীয় দিন উদযাপিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Apr 2016   Wednesday

আনন্দ-ফুর্তি আর রকমারী স্বাদের খাওয়া-দাওয়ার মধ্য দিয়ে পাহাড়ে প্রধান সামাজিক উৎসব বিজু, সাংগ্রাইং, বৈসুক, বিষু, বিহু-এর দ্বিতীয় দিন মূল বিজু বুধবার উদযাপিত হয়েছে। 

 

উৎসবের দ্বিতীয় দিন মূল বিজু’র দিনে আদিবাসীদের প্রতিটি ঘরে ঘরে আয়োজন করা হয় রকমারী স্বাদের খাবার-দাবার। আর এসব খাবার আগত অতিথিদের পরিবেশন করা হয়ে থাকে। এসব খাবারের অন্যতম ছিল পাঁচন তরকারী, পিঠা পায়েস ও এক ছোনী-দোছোনীর মদসহ কয়েক রকমারী খাবার।

 

সকাল থেকে রাত পর্ষন্ত আদিবাসী শিশু থেকে যুবক-যুবতী ও বয়স্করা নতুন জামা কাপড় করে দল বেঁেধ আনন্দ উৎসবে মেতে পুরাতন বছরকে বিদায় জানান। এ উৎসবে আদিবাসী সম্প্রদায়ের সাথে বাঙালী সম্প্রদায়ের লোকজনও যোগদান করেছেন। তাই সব মিলিয়ে পাহাড় এখন আনন্দ উৎসবে মাতোয়ারা।

 

এদিকে,বৃহস্পতিবার উৎসবের শেষ দিন গজ্যাপজ্যা বিজু। এ দিনে আদিবাসীরা সারাদিন ঘরে বসে পূর্ন বিশ্রাম নিয়ে থাকেন। এ দিন বৌদ্ধ মন্দিরে প্রার্থনা ও বয়োজ্যেষ্ঠদের বাড়িতে ডেকে নিয়ে এসে যত্নসহকারে ভাত খাওয়ানোসহ আর্শীবাদ নিয়ে থাকেন। এদিনটিকে আদিবাসীরা মনে করে থাকেন সারাদিন আনন্দ আর হাসি-খূশিতে কাটাতে পারলে সারাটা বছর অত্যন্ত সূখে শান্তিতে ও ধন-ধৌলতে কেটে যাবে।


উল্লেখ্য,রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলায় বসবাসরত ১৪টি ক্ষুদ্র ক্ষুদ্র জাতিসত্তাদের ঐতিহ্যবাহী প্রধান সামাজিক উৎসব হচ্ছে বিজু, সাংগ্রাইং, বৈসুক, বিষু, বিহু। এই উৎসবটি আদিবাসী পাহাড়িদের শুধু আনন্দের নয়, সমগ্র পার্বত্য চট্টগ্রামের আদিবাসী সম্প্রদায়ের সামাজিক, রাজনৈতিক অর্থনৈতিক, ঐক্য ও মৈত্রী বন্ধনের প্রতীকও।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ