• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

জুরাছড়িতে বিএনপি ও আওয়ামীলীগের ৪নেতাকর্মীর পদত্যাগ

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Jan 2016   Saturday

রাঙামাটির জুরাছড়ি উপজেলা শাখার বিএনপির সাধারন সম্পাদকসহ ৩ নেতা এবং আওয়ামীলীগের ১ সদস্য পদত্যাগ করেছেন।

 

জানা গেছে, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা, মহিলা দলের সহ-সভাপতি জলংগ রানী চাকমা, মহিলা দলের দপ্তর সম্পাদক বিনন্দীনি চাকমা  স্ব-স্ব পদ থেকে পদত্যাগ করেছেন।

 

অন্যদিকে ক্ষমতাসীন দলের উপজেলা আওয়ামী লীগের সদস্য কিরণ কুমার চাকমা পদত্যাগ করেছেন।

 

শুক্রবার  যৌথ  স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা, মহিলা দলের সহ-সভাপতি জলংগ রানী চাকমা, মহিলা দলের দপ্তর সম্পাদক বিনন্দীনি চাকমা জানান,ব্যক্তিগত সমস্যার কারণে দলের সকল পদ থেকে পদত্যাগ করেছেন।  বিজ্ঞপ্তিতে  আরো বলা হয়,ইতোমধ্যে তারা  এ পদত্যাগপত্র সরাসরি দলের সভাপতি ও জেলা বিএনপির কাছে ডাকযোগে মাধ্যমে পাঠিয়েছেন। 

 

কিরণ কুমার চাকমা জানান, ইতোমধ্যে উপজেলা সদস্য পদ পদত্যাগপত্র ডাকযোগে উপজেলা ও জেলা আওয়ামী লীগের কাছে পাঠিয়েছেন।

 

জুরাছড়ি উপজেলা বিএনপির সভাপতি সুরেশ কুমার চাকমা পদত্যাগপত্র পাওয়ার নিশ্চিত করে জানান,ক্যানন চাকমা একজন উপজেলা বিএনপির নবীন সক্রিয় নেতা। হঠাৎ তাঁর দলত্যাকের কারণ তার কাছে বোধগম্য নয়। একই সাথে উপজেলা মহিলা দলের সভাপতি চারুবালা চাকমা সহসভাপতি ও কিছু কর্মী পদত্যাগ করেছেন তা  দলের কোন প্রকার প্রভাব ফেলবে না।

 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রবর্তক চাকমা কোন চিঠি কিংবা পদত্যাগপত্র পাননি বলে জানিয়েছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ