• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাঙামাটিতে রোববারের সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ সমর্থনে মিছিল

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Jan 2016   Saturday

রাঙামাটিতে রোববারের সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচির সমর্থনে শনিবার মিছিল করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির(জেএসএস) নেতা-কর্মীরা।


রাঙমাটি পৌর নির্বাচনে কারচুপি,হামলা ও প্রশাসনের পক্ষপাতিত্বমূলক ভূমিকার প্রতিবাদে এবং পার্বত্য চুক্তি বাস্তবায়নের চলমান অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে এ কর্মসূচির ডাক দেয় জেএসএস।


রোববার রাঙামাটি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচির সমর্থনে শনিবার আয়োজিত মিছিলটি জেএসএস’র জেলা শাখার কার্যালয় থেকে শুরু হয়ে বনরুপার প্রেট্রোল পাম্প চত্বরে ঘুরে গিয়ে সংগঠনের জেলা শাখার কার্যালয়েশেষ হয়। মিছিলে জেএসএসএস ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।


জেএসএস’র কেন্দ্রীয় তথ্য ও প্রচার বিভাগের সহ-সম্পাদক সজীব চাকমা জানান, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত রাঙামাটি পৌরসভা নির্বাচনে ক্ষমতাসীন দলীয় মেয়র প্রার্থীর কর্মী ও সমর্থকরা স্বতন্ত্র মেয়র প্রার্থী ডা: গঙ্গামানিক চাকমাসহ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এজেন্টদের বের করে দিয়ে ভোট কেন্দ্র দখল, অনিয়ম,হামলা,ভোট জালিয়াতি ও প্রশাসনের পক্ষপাতিত্বমূলক ভূমিকার প্রতিবাদে এ অবরোধ কর্মসূচি পালিত হবে।

 

পাশাপাশি সন্তু লারমার ঘোষিত পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবিতে চলমান অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে রাঙামাটি জেলায় সকাল-সন্ধ্যা এ সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালনের ডাকা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ