• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

খাগড়াছড়িতে ইউপিডিএফের ৬ নেতাকর্মীকে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Nov 2015   Thursday

বৃহষ্পতিবার খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতা প্রতীম চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জিকো ত্রিপুরাসহ ইউপিডিএফের ৬ নেতা কর্মী ও সমর্থককে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, বৃহষ্পতিবার আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা উত্তর খবংপুয্যার দশবল বৌদ্ধ বিহারের পাশের একটি দোকান থেকে ইউপিডিএফ নেতা প্রতীম চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জিকো ত্রিপুরাকে আটক করে। এছাড়া পিসিপি’র খাগড়াছড়ি সরকারী কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক ও খাগড়াছড়ি সরকারী স্নাতক শ্রেণীর ছাত্র নিকাশ চাকমা, স্বনির্ভর বাজারের ব্যবসায়ী স্বপন চাকমা ও দোকানদার মানিক ধন চাকমা এবং নারানখাইয়ার অনন্ত মাস্টার পাড়ার নিজ বাসা থেকে খাগড়াছড়ির প্রগতিশীল পাঠাগার হুয়াঙ বোইও বা’র  অর্থ সম্পাদক খোকন চাকমাকে আটক করা হয়। 

প্রেস বার্তায় আরও বলা হয়, এভাবে রাজনৈতিক নিপীড়ন চায়িয়ে ইউপিডিএফকে এবং জনগণের ন্যায় সঙ্গত আন্দোলনকে দমন করা যাবে না। অতীতেও এভাবে গ্রেফতার, নির্যাতন, মিথ্যা মামলা, হুলিয়া দিয়ে ইউপিডিএফকে  নির্মূলের ষড়যন্ত্র করা হয়েছে, কিন্তু জনগণের অকুন্ঠ সমর্থন ও সহযোগিতা নিয়ে পার্টি তা ব্যর্থ করে দিতে সক্ষম হয়েছে।

আটককৃতদের কাছ থেকে দুটি অস্ত্র ও ৬টি গুলি পাওয়া গেছে তা পরবর্তীতে সাংবাদিকদের কাছে যে দাবি করা হয়েছে তার প্রত্যাখ্যান করে  প্রেস বার্তায় দাবী করায়, আটককৃতদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ পাওয়ার তথ্য সবৈব মিথ্যা ও বানোয়াট। এর সাথে বাস্তব ঘটনার সাথে কোন মিল নেই। রাজনৈতিকভাবে ফাঁসানোর জন্য এবং গ্রেফতারের বৈধতা দেওয়ার জন্য এই মিথ্যা তথ্য সাজানো হয়েছে।

প্রেস বার্তায় এ গ্রেফতারকে অগতান্ত্রিক, অসাংবিধানিক ও মানবাধিকার লঙ্ঘন বলে উল্লেখ করে অবিলম্বে আটককৃতদের নি:শর্ত মুক্তি এবং খাগড়াছড়িসহ সারা পার্বত্য চট্টগ্রামে পূর্ণ গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে দেয়ার দাবি জানানো হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ