• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

মাটিরাঙ্গায় স্কুল ছাত্রী ধর্ষণের নিন্দা ও প্রতিবাদ

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Oct 2015   Thursday

 খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় ১৩ বছর বয়সী এক ত্রিপুরা স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ধর্ষককে গ্রেফতারের দাবী জানিয়েছে হিল উইমেন্স ফেডারেশন।

বৃহস্পতিবার হিল উইমেন্স ফেডারেশনের হিল উইমেন্স ফেডারেশন খাগড়াছড়ি জেলা শাখা দপ্তর সম্পাদক দ্বিতীয়া চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, ৭ অক্টোবর, মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল মডেল হাইস্কুলের ৮ম শ্রেণীতে পড়ুয়া  ছাত্রী স্কুলের টেস্ট পরীক্ষা শেষে ইছাছড়া গ্রামের নিজ বাড়িতে ফেরার পথে ধর্ষণের শিকার হয়। পরে এলাকার লোকজন সংজ্ঞাহীন অবস্থায় তাকে উদ্ধার করে মাটিরাঙ্গা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে  প্রেরণ করেন। 

প্রেস বার্তায় ক্ষোভ প্রকাশ করে আরও বলা হয়, ধর্ষণকারীর পরিচয় জানা গেলেও তাকে এখানো গ্রেফতার করেনি পুলিশ। পার্বত্য চট্টগ্রামে নারীরা আজ ঘরে বাইরে কোথাও নিরাপদ নয়। নারীর উপর যৌন সহিংসতাসহ মানবাধিকার লঙ্ঘনের বিচার না হওয়ায় এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

প্রেস বার্তায়া ধর্ষণসহ নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের কাছে দাবি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.  

 

 

 ‡

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ