• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

রাঙামাটিতে বিএনপির কাউন্সিলে শাহ আলম-দীপু-পনির জয়ী

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Oct 2015   Thursday

বৃহস্পতিবার রাঙামাটিতে জেলা বিএনপি’র  কমিটির  নির্বাচন অনুষ্ঠিত  হয়েছে।  এতে সভাপতি পদে শাহ আলম, সাধারন সম্পাদক দীপন তালুকদার দীপু ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পনির জয়ী হয়েছেন।  তবে সভাপতি প্রার্থী দীপেন দেওয়ান ও সাংগঠনিক সাম্পদক প্রার্থী সেলিম বাহারীর ভোট বর্জন ঘোষনার পরও এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

একাধিক সূত্রে জানা গেছে, নির্বাচনে সভাপতি প্রার্থী শাহ আলম ১০৬ ভোট, সাধারন সম্পাদক প্রার্থী দীপন তালুকদার দীপু ৮১ভোট এবং সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পনির ১৩০ ভোট পেয়ে  জয়ী হয়েছেন।  এবার মোট কাউন্সিলর ছিলেন ১৬৭ জন।

 সভাপতি প্রার্থী দীপেন দেওয়ান  এ নির্বাচন প্রসহনমূলক  নির্বাচন দাবী করে  সাংবাদিকদের  জানান, আওয়ামীলীগ চেয়েছিল তাদের পছন্দের প্রার্থী শাহ আলমকে জয়ী করার জন্য এবং  তারা বুধবার রাতে  টাকা দিয়ে ভোট কিনে নিয়েছিল বলে আমরা নির্বাচন বয়কট করেছি।  তিনি অবিলম্বে এই প্রহসনমূলক নির্বাচন বাতিল এবং শাহ আলমকে সংগঠন থেকে অবিলম্বে বহিস্কার করা না হলে রাজপথে আন্দোলনের মাধ্যমে এ দাবী আদায় করা হবে।

অপর সভাপতি প্রার্থী শাহ আলম সাংবাদিকদের জানিয়েছেন, দীপেন  দেওয়ানের নির্বাচন বর্জনে আমাদের কিছুই  যায় আসে না। দীপেন দেওয়ান নির্বাচনী রায় মেনে নেবেন বলে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বলেছিলেন। কিন্তু তিনি এখন উল্টো কথা বলছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.   

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ