• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাঙামাটিতে পিসিপি ও যুব সমিতির বিক্ষোভ-সমাবেশ
পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবীতে ৭অক্টোবর তিন পার্বত্য জেলায় ছাত্র ধর্মঘট ডেকেছে পিসিপি

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Sep 2015   Wednesday

শিক্ষক নিয়োগসহ পার্বত্য জেলা পরিষদের সকল দূর্নীতি বন্ধে এবং মেডিকেল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের সকল কার্যক্রম স্থগিতের দাবীতে বুধবার রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশে ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ(পিসিপি) ও পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি। 

সমাবেশ থেকে পিসিপির নেতৃবৃন্দ পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দাবীতে অসহযোগ আন্দোলনের প্রক্রিয়ায় অংশ হিসেবে আগামী ৭অক্টোবর তিন পার্বত্য জেলায় ছাত্র ধর্মঘট কর্মসূচী পালনের ঘোষনা  করেছেন।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, পার্বত্য চট্টগ্রামের সমস্যাকে রাজনৈতিক ও শান্তিপূর্ণভাবে সমাধানের লক্ষ্যে ১৯৯৭ সালের ২ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হলেও দীর্ঘ ১৮ বছরেও চুক্তির মৌলিক বিষয়গুলো বাস্তবায়িত না যে কোন মূহুর্তে বিষ্ফোরণ হয়ে পার্বত্য চট্টগ্রাম অশান্ত হয়ে উঠতে পারে। 

পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ(পিসিপি) ও পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি রাঙামাটি শাখার উদ্যোগে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক পলাশ তঞ্চঙ্গ্যা। পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি জেলা শাখার সভাপতি টোয়েন চাকমার সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্যে রাখেন পিসিপির কেন্দ্রীয় কমিটির সভাপতি বাচ্চু চাকমা, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সাধারন সম্পাদক সুপ্রভা চাকমা, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির জেলা কমিটির ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক ত্রিজিনাদ চাকমা ও হিল উইমেন্স ফেডারেশন রাঙামাটি কলেজ শাখার সভাপতি আশিকা চাকমা প্রমূখ।

স্বাগত বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক অরুন ত্রিপুরা। স্মারকলিপি পাঠ করেন পিসিপিরজেলা শাখার সাধারণ সম্পাদক রিন্টু চাকমা। সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

এর আগে একটি বিক্ষোভ-মিছিল জনসংহতি সমিতির জেলা কার্যালয় থেকে শুরু করে বনরুপা চত্বর ঘুরে গিয়ে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।

প্রধান অতিথির বক্তব্যে পলাশ তঞ্চঙ্গ্যা পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের বিকল্প নেই উল্লেখ করে বলেন,জনগনের প্রবল বিরোধীতা সত্ত্বেও সরকার পুলিশ ও সেনাবহিনী প্রহরায় রাঙামাটিতে মেডিকেল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং ভূমি অধিগ্রহন নামে জুম্মদের স্বভূমি থেকে উচ্ছেদের পায়তারা করআ হচ্ছে। তাই সামগ্রিক স্বার্থে চুক্তি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই দুটি প্রতিষ্ঠান স্থগিত রাখার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

পিসিপির কেন্দ্রীয় কমিটির সভাপতি বাচ্চু চাকমা বলেন, পার্বত্য চুক্তির ফলে যে জেলা পরিষদ পার্বত্য চট্টগ্রামের জনগন পেয়েছে, সে চুক্তি বাস্তবায়ন না হওয়ায় জেলা পরিষদগুলো দুর্নীতির আখড়া হয়ে দাড়িয়েছে। আজ সেখানে গণতন্ত্র চলে না, চলে আওয়ামিলীগ তন্ত্র। তিনি আরও বলেন, শিক্ষক নিয়োগ দুর্নীতি ও অনিয়মের কারনে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার মান বেহাল অবস্থায় উপনীত হয়েছে।

তিনি পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দাবীতে অসহযোগ আন্দোলনের প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী ৭ অক্টোবর তিন পার্বত্য জেলায় পাহাড়ী ছাত্র পরিষদের পক্ষ থেকে ছাত্র ধর্মঘট কর্মসূচী ঘোষনা করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ