• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

আলীকদম উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালামকে সাময়িক বরখাস্তের প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Oct 2015   Friday

আলীকদম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সভাপতি আবুল কালামকে চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি।

শুক্রবার বিকালে  আলীকদম পান বাজারস্থ বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সন্মেলনে রিখিত বক্তব্যে পাঠ করেন উপজেলা বিএনপি’র পক্ষে সহ-সভাপতি মাশুক আহাম্মদ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আনসার আহাম্মদ, সহ-সভাপতি নাছির উদ্দিন, সহ-সভাপতি আহম্মদ হোসেন, যুগ্ন সম্পাদক প্রফেসার আবু হানিফ, দপ্তর সম্পাদক মোঃ লিটন, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মোঃ ইউনুছ, ৩নং নয়াপাড়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ফরিদুল আলম, বিএনপি নেতা মোঃ মনছুর সহ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে  লিখিত বক্তব্যে দাবী করা হয়,সরকার নিজের অবৈধ ক্ষমতা দীর্ঘস্থায়ী পাকাপোক্ত করার নিমিত্তে একের পর এক দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান গুলো ধ্বংস করে চলেছে। দেশের সর্বস্তরের এক নৈরাজ্যকর পরিস্থিতি তৈরী হয়েছে। কোথাও আইনের শাসন আছে বলে প্রতীয়মান হয় না। রাষ্ট্রযন্ত্রের প্রতিটি রন্দ্রে রন্দ্রে দুর্নীতি আজ ঝেঁকে বসেছে। সরকার বিরোধী মতাদর্শকে ধ্বংস করার অপকৌশল হিসেবে বিএনপি নেতা কর্মীদের মিথ্যা মামলায় জড়িয়ে নানা ভাবে হয়রানী করার অপচেষ্টা চালাচ্ছে। গ্রেফতার, নির্যাতন, গুম, খুন সহ এমন কোন কাজ নেই সরকার বিরোধী দলকে দমনে প্রয়োগ করছে না। তারই ধারাবাহিকতায় বান্দরবানের আলীকদম উপজেলার তিন তিনবার নির্বাচিত সফল উপজেলা চেয়ারম্যান আবুল কালাম এর বিরুদ্ধে নানাবিধ মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে। ইতিমধ্যে এসব মিথ্যা মামলা থেকে আদালত জামিন দিয়েছেন। বিরোধী দলকে দমনে অপকৌশলের অংশ হিসেবে আলীকদম উপজেলা চেয়ারম্যান পদ  থেকে এ সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সংবাদ সন্মেলনে অবিলম্বে সাময়িক বরখাস্ত প্রত্যাহার করে জনগনের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেয়ার জন্য সরকারের কাছে দাবী জানানো হয়েছে।

উল্লেখ্য, স্থানীয় সরকার বিভাগ উপজেলা শাখা-২ সিনিয়র সহকারী সচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত চিঠিতে বৃহস্পতিবার সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়। আলীকদম উপজেলা চেয়ারম্যান আবুল কালামের বিরুদ্ধে পাহাড় কাটা ও আলীকদম স্থানীয় আওয়ামী লীগ অফিস পোড়ানোর মামলা থাকায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল আমীন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.   

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ