• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

কতুকছড়িতে বিক্ষোভ-সমাবেশ পিসিপির নেতৃবৃন্দ
জেলা পরিষদ শিক্ষক নিয়োগে দুর্নীতি ও অনিয়ম করে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Sep 2015   Monday

সোমবার রাঙামাটির কুদুকছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)। সকল জাতিসত্তার মাতৃভাষার মাধ্যমে প্রাথমিক শিক্ষা নিশ্চিতসহ শিক্ষা সংক্রান্ত ৫ দফা দাবি বাস্তবায়ন এবং স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের অগণতান্ত্রিক ১১নির্দেশনা বাতিলের দাবিতে এ কর্মসূচি পালন করে। 

সমাবেশে বক্তারা বলেন, সরকার পার্বত্য জেলা পরিষদকে দিয়ে দুর্নীতি, অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে শিক্ষক নিয়োগ করে পার্বত্য চট্টগ্রামে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের ষড়যন্ত্র করছে। অন্যদিকে সরকার উন্নয়নের নামে ভূমি বেদখল ও পাহাড়ি উচ্ছেদের নীলনক্সা বাস্তবায়ন করে চলেছে। তারই অংশ হিসেবে পাহাড়ি জনগণের আপত্তি সত্ত্বেও রাঙামাটি মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের কাজ করছে।

পাহাড়ি ছাত্র পরিষদ রাঙামাটি জেলা শাখার দপ্তর সম্পাদক রতন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, পিসিপির জেলা শাখার আয়োজিত কতুকছড়ি হাফ বাজারে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন পিসিপির রাঙামাটি জেলা শাখার সভাপতি বাবলু চাকমা, সহসভাপতি কুনেন্টু চাকমা, সাধারণ সম্পাদক অনিল চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের জেলা শাখার সদস্য মন্টি চাকমা। এর আগে একটি বিক্ষোভ-মিছিল কতুকছড়ি হাফ বাজার থেকে শুরু হয়ে কতুকছড়ি বাজার ঘুরে আবারও একই জায়গায় মিলিত হয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, পাহাড়ি ছাত্র পরিষদ দীর্ঘদিন ধরে সকল জাতিসত্তার মাতৃভাষার মাধ্যমে প্রাথমিক শিক্ষা চালুসহ শিক্ষা সংক্রান্ত ৫ দফা দাবি জানিয়ে আসছে। কিন্তু সরকার এখনো দাবি বাস্তবায়নে এগিয়ে আসেনি।

বক্তারা অবিলম্বে সকল জাতিসত্তার মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালুসহ শিক্ষা সংক্রান্ত ৫ দফা বাস্তবায়ন, রাঙামাটি মেডিকেল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের কার্যক্রম স্থগিত রাখা, জেলা পরিষদের শিক্ষক নিয়োগে দুর্নীতি ও অনিয়মের তদন্ত করা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অগণতান্ত্রিক ১১ নির্দেশনা বাতিলের দাবি জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ