• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

শিক্ষা সংক্রান্ত ৫ দফা বাস্তবায়নের দাবিতে গুইমারায় পিসিপির বিক্ষোভ-সমাবেশ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Sep 2015   Saturday

সকল জাতিসত্তার মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা, অন্যায় ধরপাকড় বন্ধ ও মিথ্যা মামলা তুলে নেয়া এবং পিসিপি’র শিক্ষা সংক্রান্ত ৫ দফা বাস্তবায়নের দাবিতে শনিবার খাগড়াছড়ির গুইমারায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।

 

পাহাড়ি ছাত্র পরিষদ মাটিরাংগা উপজেলা শাখার দপ্তর সম্পাদক সুনীল চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়,পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) মাটিরাঙ্গা ও গুইমারা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে  বক্তব্য রাখেন পিসিপি’র মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি অমল ত্রিপুরা ও গুইমারা উপজেলা শাখার সভাপতি সমর জ্যোতি চাকমা প্রমুখ। এর আগে গুইমারা উপজেলার বাইল্যাছড়ির তৈমাতাই এলাকায় বিক্ষোভ মিছিল করা হয়।

বক্তারা বলেন, পাহাড়ি ছাত্র পরিষদ পার্বত্য চট্টগ্রামসহ ও সমতলে বসবাসরত সকল জাতিসত্তাসমূহের নিজ নিজ মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালুসহ শিক্ষা সংক্রান্ত ৫ দফা দাবিতে বিগত ২০০০ সাল থেকে আন্দোলন করে আসছে। এরই ধারাবাহিকতায় ২০০২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক বরাবর শিক্ষা সংক্রান্ত ৫ দফা দাবি জানিয়ে স্মারকলিপি পেশ করা হয়। সে সময় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়ে পিসিপিকে চিঠি দেওয়া হলেও তা বাস্তবায়ন করা হয়নি। এরপর এসব দাবি বাস্তবায়নে ২০১১ সালে পিসিপি’র উদ্যোগে তিন পার্বত্য জেলায় স্কুল- কলেজে ধর্মঘট পালন করা হয়। পরে ২০১৩ সালে আওয়ামী লীগ সরকারের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ৬টি জাতিসত্তার (মারমা, চাকমা, ত্রিপুরা, সান্তাল, মনিপুরী, গারো) মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালুর ঘোষণা দিলেও এখনো তা বাস্তবায়নের মুখ দেখেনি।

বক্তারা আরও বলেন, সরকার পার্বত্য চট্টগ্রামে প্রাাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধি না করে উচ্চ শিক্ষার প্রলোভন দেখাচ্ছে। যা পাহাড়ি জনগণের সাথে প্রতারণা ছাড়া আর কিছুই নয়। 

বক্তারা অবিলম্বে মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালুসহ শিক্ষা সংক্রান্ত ৫দফা বাস্তবায়ন, অন্যায় ধরপাকড় ও দমন-পীড়ন বন্ধ করে শিক্ষার্থীদের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা এবং মানিকছড়ি-রামগড়সহ বিভিন্ন এলাকয় পাহাড়িদের জায়গা-জমি বেদখল বন্ধের জোর দাবি   জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ