• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

পানছড়িতে সদর আওয়ামীলীগের নির্বাচন সম্পন্ন

পানছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Sep 2015   Saturday

খাগড়াছড়ির পানছড়ি উপজেলা সদর ইউনিয়ন আওয়ামীলীগের নির্বাচন শনিবার সম্পন্ন হযেছে। নির্বাচনে সভাপতি  হিসেবে মোঃ ওবাইদুর রহমান আবা,সাধারণ সম্পাদক পদে মোঃ দুলাল মিয়া ও সাংগঠনিক সম্পাদক পদে আঃ মালেনক মালু নির্বাচিত হয়েছেন।

পানছড়ি উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যলয়ে আয়োজিত  আলোচনা সভায় প্রধান  অতিথি ছিলেন পানছড়ি ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সমীর দত্ত চাকমা। উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ বাহার মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য সতীশ চন্দ্র চাকমা, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য খগেশ্বর ত্রিপুরা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জয়নাথ দেব, যুগ্ন-সম্পাদক বিজয় কুমার দে, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু তাহের, যুবলীগের সভাপতি আল আমিন, সাবেক সভাপতি উজ্জল চৌধুরী, সাধারণ সম্পাদক নাজির মাহমুদ প্রমূখ।

নির্বাচনে সভাপতি পদে ২জন, সাধারণ সম্পাদক পদে ২জন, সাংগঠনিক সম্পাদক পদে ৫জন প্রতিদ্ধন্ধিতা করেন। গোপন ভোটের মাধ্যমে শুরু হয় নির্বাচন। এতে ইউপি কমিটির ভোটার রয়েছেন ৬৫জন এবং উপদেষ্টা কমিটির ভোটার  রয়েছেন ১৫জন। নির্বাচনে সভাপতি পদে মোঃ ওবাইদুর রহমান আবাদ (চেয়ার) প্রতীক নিয়ে ৪০ভোট, সাধারণ সম্পাদক পদে মোঃ দুলাল মিয়া (মই) প্রতীক নিয়ে ৪১ভোট, সাংগঠনিক সম্পাদক পদে আঃ মালেনক মালু (আম) প্রতীক নিয়ে ২০ভোট, মোঃ মোবারক হোসেন সুমন (হাঁস) প্রতীক নিয়ে ১৮ভোট পেয়ে জয় লাভ করে।

খগেশ্বর ত্রিপুরা নব নির্বাচিতদের কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, বর্তমান প্রধান মন্ত্রীর পরিকল্পনা বাস্তবান ও খাগড়াছড়ি আসনের সুযোগ্য সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরার হাতকে শক্তিশালী করতে নতুন কমিটিকে সকলের সাথে মিলেমিশে কাজ করতে হবে।

পানছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাহার মিয়া ও সাধারণ সম্পাদক জয়নাথ দেব বলেন, সুষ্ট, সুন্দর এবং নিরপেক্ষ কাউন্সিলের মাধ্যমে নির্বাচন সম্পন্ন হয়েছে, ভোটাররা তাদের পছন্দ মতো নেতা নির্বাচিত করেছে।  এছাড়া  আগামী ২৪শে অক্টোম্বর ১নং লোগাং ইউপি, ১৪ নভেম্বর ৫নং উল্টাছড়ি ইউপি, ৫ডিসেম্বর ২নং চেঙ্গী ইউপি, ১২ডিসেম্বর লতিবান ইউপি আওয়ামীলীগের নির্বাচনের মধ্যে দিয়ে ইউপি কমিটির গুলোর নির্বাচন সম্পন্ন হবে বলে তিনি জানান।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ